1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ স্লোগানে মুখর শাহবাগ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ স্লোগানে মুখর শাহবাগ

প্রতিনিধি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্র সমাবেশ লোকে লোকারণ্য হয়ে উঠেছে।

সমাবেশ উপলক্ষ্যে রোববার (৩ আগস্ট) দুপুরে শাহবাগ মোড়ে জমায়েত হয়েছেন সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী।

দুপুর ১টার দিকে সরেজমিন দেখা যায়, রাজধানীর কেন্দ্রস্থল শাহবাগ রূপ নিয়েছে স্লোগানে মুখর এক রাজনৈতিক প্রাঙ্গণে। সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা দূরে তাদের বাহন থামিয়ে ছোট ছোট মিছিল করে সমাবেশস্থলে পৌঁছাচ্ছেন। মাথায় ব্যান্ড, হাতে জাতীয় পতাকা ও ছাত্রদলের পতাকা।

এ সময় তাদের মুখে শোনা যায় ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’ ‘জিয়া, খালেদা, তারেক রহমান ‘—এমন স্লোগান।

সমাবেশে আগত ছাত্রদল নেতারা জানিয়েছেন, জুলাই-আগস্ট গণআন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ কর্মসূচির মাধ্যমে তারা নতুন এক রাজনৈতিক বার্তা জাতির সামনে তুলে ধরতে চান।

এদিকে সমাবেশ ঘিরে সমন্বয়ের কাজে দারুণভাবে সক্রিয় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!