1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি :

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরন ও ধর্ষণসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতোমধ্যে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০৭ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১০.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মিরাজ (১৯), পিতা- মোছলেম উদ্দিন, সাং-বাংলাবাজার, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর, ২। মোঃ শাওন (১৯), পিতা-মোঃ সোহেল বেপারী, সাং-রহমতপুর, জিনজিরা, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ৩। রুমান শিকদার (১৯), পিতা-নাছির শিকদার, সাং-শাহাপুরা, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, ৪। মোঃ রিপন (২৭), পিতা-মোস্তফা হাওলাদার, সাং-বেগুনবাড়ী, চুনকুটিয়া চৌরাস্তা, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৪টি চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু কতরঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!