1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ঢাকায় ট্রাম্পের সমর্থক আটক’-সহ আ. লীগ নিয়ে যা বলছে ভারতীয় মিডিয়া - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘ঢাকায় ট্রাম্পের সমর্থক আটক’-সহ আ. লীগ নিয়ে যা বলছে ভারতীয় মিডিয়া

প্রতিনিধি

গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আজ রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছিল। সেখানে শেখ হাসিনাকে নির্দেশ দিতে শোনা যায়, আওয়ামী কর্মীরা যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে যান। ওই সময় যদি তাদের ওপর হামলা হয় তাহলে সেগুলো ‘জায়গামতো’ পাঠিয়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

তার সেই নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের কর্মীরা ট্রাম্পের ছবিসহ পোস্টার বানিয়েছিলেন। তবে এর আগেই আওয়ামী লীগের অনেককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

আর আওয়ামী লীগের সেসব কর্মীকে ‘ট্রাম্পের সমর্থক’ হিসেবে প্রচার করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। তারা তাদের ভিডিও প্রতিবেদনের শিরোনামে লিখেছে, “বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা।” যদিও শেখ হাসিনার নির্দেশে কৌশলের অংশ হিসেবে ট্রাম্পের এসব পোস্টার তৈরি করা হয়েছিল।

আরেক সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, “মিছিলের ডাক দেওয়ার পর শেখ হাসিনার পার্টি অফিসের বাইরে সংঘর্ষ। ঢাকা উত্তপ্ত।” তবে বাস্তবে আওয়ামী লীগ অফিসের বাইরে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। সেখান থেকে সন্দেহভাজন দুই একজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল স্থানীয় জনতা। এছাড়া ঢাকায় কোনো উত্তপ্ত পরিস্থিতিও নেই। কারণ সাবেক স্বৈরাচার আওয়ামী সরকারের কর্মী সমর্থককরা জিরো পয়েন্ট বা পার্টি অফিসের সামনে কোনো মিছিল করতে আসেননি।

নিউজট্র্যাক নামের অপর এক সংবাদমাধ্যম লিখেছে, “বাংলাদেশে আবারও বিশৃঙ্খলা। আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভ ঠেকাতে ডাকা হয়েছে সেনাবাহিনীকে।” যদিও রাজধানী আজ রোববার উল্লেখযোগ্য কোনো বড় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেনি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে না দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের ঘোষণার কথা উল্লেখ করা হয়েছে।

দ্য ভোকাল নিউজ নামের একটি সংবাদমাধ্যম লিখেছে “বাংলাদেশ ট্রাবল : হাসিনার কয়েকশ কর্মী আটক। সেনাবাহিনী মোতায়েন।” সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার তিন মাস পর আওয়ামী লীগ ঢাকায় বড় কর্মসূচি ঘোষণা করেছে। তবে অন্তর্বর্তী সরকার তাদের কর্মসূচি করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!