1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান

প্রতিনিধি

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে ফিফার এক সিদ্ধান্ত। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখা যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের বাধ্যতামূলক নিষেধাজ্ঞা স্থগিত করেছে ফিফা। ফলে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামতে পারবেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর সঙ্গে যোগাযোগ করে বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ জানান। পরে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “সঠিক কাজটি করার জন্য এবং একটি বড় অবিচারকে বদলে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ!”

ফিফার এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের দাবি, এটি ফিফার নিজস্ব টুর্নামেন্ট বিধিমালার পরিপন্থী এবং ফুটবলের ফেয়ার প্লে নীতির জন্য উদ্বেগজনক। বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া বলেন, “মনে হচ্ছে ৫ জুলাই নয়, আজ যেন ১ এপ্রিল (এপ্রিল ফুল)!”

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো জানান, তিনি ব্যক্তিগতভাবে এই আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন না। তবে মাঠের বাস্তব পরিস্থিতির বাইরে স্লো-মোশন রিপ্লের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত সংশোধন হওয়াকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

ফিফা জানিয়েছে, তাদের শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারা অনুযায়ী বালোগানের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে তিনি একই ধরনের গুরুতর অপরাধ না করলে নিষেধাজ্ঞাটি আর কার্যকর হবে না।

এর আগে শেষ বত্রিশের ম্যাচে বসনিয়ার মুহারেমোভিচকে পেছন থেকে ট্যাকল করার দায়ে বালোগান সরাসরি লাল কার্ড দেখেন। সেই ম্যাচে তিনি একটি গোলও করেছিলেন এবং চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন গোল করে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!