1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টেস্ট ক্রিকেটের ২৫ বছর উপলক্ষ্যে বিসিবির বিশেষ উদ্যোগ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

টেস্ট ক্রিকেটের ২৫ বছর উপলক্ষ্যে বিসিবির বিশেষ উদ্যোগ

প্রতিনিধি

২০০০ সালে বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করেছিল। সময়ের হিসাব করলে যা ২৫ বছরে গিয়ে দাঁড়িয়েছে। আর সেই অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল এখন বিসিবির সভাপতি। গেল মাসে বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার পর এবার টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উদযাপনের কথা ভেবেছে ক্রিকেট বোর্ড।

টেস্টের ২৫ বছর হওয়ায় ক্রিকেট কার্নিভাল আয়োজনে উদ্যোগী হয়েছে বিসিবি। ২২ জুন থেকে শুরু হয়ে জেলা এবং বিভাগ হয়ে ২৬ জুন মিরপুরে সমাপ্তি হবে ক্রিকেট কার্নিভালের। ২৬ জুন মিরপুরে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা আমন্ত্রিত অতিথি হয়ে থাকবেন বলে জানা গেছে।

বিসিবির পরিচালক আকরাম খান জানিয়েছেন এই বিশেষ উদ্যেগের কথা। বিভাগের সাথে জেলা পর্যায়েও হবে ক্রিকেট ম্যাচ। এছাড়া সমাপনী দিনে মিরপুরে বেশ ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। যদিও বর্তমান সময়ের টেস্ট ক্রিকেটাররা শ্রীলঙ্কাতে অবস্থান করায় তারা যোগ দিতে পারবেন না এই অনুষ্ঠানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!