1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টাস্কফোর্সের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি

টাস্কফোর্সের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি

সাতক্ষীরায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে এবং অসাধু ব্যবসায়ীদের প্রতিরোধ করতে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের পাইকারি আড়তে অভিযান পরিচালনা করেছে এই কমিটি।

ভোমরা বন্দর এলাকায় টাস্কফোর্সের অভিযানে কমিটির সদস্যরা মূল ভাউচার ও মূল্য তালিকা না থাকায় চার ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে ভোমরা স্থলবন্দরের পেঁয়াজের আড়তে অভিযান চালানো হয়।

এ সময় ভাউচার ও মূল্য তালিকা না থাকায় ভাই ভাই ইন্টারন্যাশনাল মিজানুর রহমানকে ৫০ হাজার, মেসার্স এস আর ইন্টারন্যাশনাল শাহিনুর রহমানকে ২০ হাজার টাকা, শুভ ট্রেডার্স চন্দ্রদীপ সরকার ১০ হাজার, শিল্পা এন্টারপ্রাইজ ধ্রুব দাসকে ১০ হাজার জরিমানা করা হয়।

একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের মূল ভাউচার সংরক্ষণ, ক্রয় মূল্য তালিকা প্রদর্শন ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, জেলা ক্যাবের সেক্রেটারি পারভীন আক্তার, সদস্য মোফাজ্জেল হোসেন বাবু ও ছাত্র প্রতিনিধি আরাফাত হোসাইনসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!