1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জেলহত্যা দিবস পালনে নেতাকর্মীদের অনুরোধ আ. লীগের - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

জেলহত্যা দিবস পালনে নেতাকর্মীদের অনুরোধ আ. লীগের

প্রতিনিধি

আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালন করতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ নভেম্বর, শোকাবহ জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তারা হলেন—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মুনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান। তারা ছিলেন  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা। প্রতি বারের মতো এবারও যথাযথ মর্যাদায় শোকাবহ এই দিবসটি স্মরণ করবে আওয়ামী লীগ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩ নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে বনানী কবরস্থানে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও এম মনসুর আলীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। পাশাপাশি রাজশাহীতে এ এইচ এম কামরুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। জাতীয় ৪ নেতাসহ মুক্তিযুদ্ধের সকল শহীদ ও দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!