1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামায়াত সরকারে যাওয়ার মতো আসন লাভ করবে : মতিউর রহমান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

জামায়াত সরকারে যাওয়ার মতো আসন লাভ করবে : মতিউর রহমান

প্রতিনিধি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল রাজনৈতিকভাবে কোনো থিওরি দিতে পারেনি। নির্বাচন পদ্ধতি কী হবে, কোনো রাজনৈতিক দল এটা দিতে পারেনি। একমাত্র জামায়াতে ইসলামী কেয়ারটেকার সরকার পদ্ধতির প্রস্তাব দিয়েছিল। আজ সকল রাজনৈতিক দল এর দিকে ফিরে আসছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে ময়মনসিংহ নগরীর টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দল হিসেবে তিনটি ক্ষেত্রে জামায়াতে ইসলামীর অবদান অনেক বেশি। জাতীয় অবদানের ভিত্তিতে বাংলাদেশে জামায়াত এক নম্বরে আছে। ব্যাংক, হাসপাতালসহ সমাজের সকল ক্ষেত্রে জামায়াতের ব্যাপক অবদান রয়েছে। আগামী দিনে জামায়াত সরকারে যাওয়ার মতো আসন লাভ করবে ইনশাআল্লাহ। সংগঠন হিসেবে বাংলাদেশে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা অনেক বেশি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন সকল দলের চেয়ে জনপ্রিয়।

মতিউর রহমান বলেন, গুন্ডামি, মাস্তানির মাধ্যমে কোনো রাজনৈতিক দলের জনপ্রিয়তা বাড়ে না। আওয়ামী লীগ এই চরিত্রের কারণে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। আর গোটা জনগণ তাদের বিপক্ষে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনো মানুষের দল ছিল না। আওয়ামী লীগ মাস্তানি, চাঁদাবাজি আর মানুষের অধিকার হরণের দলে পরিণত হয়েছিল।

মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামীউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির আবদুল করিম, মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, সহ-সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, আনোয়ার হাসান সুজন, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!