1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামায়াত নেতার ওপর বিএনপি নেতার হামলা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

জামায়াত নেতার ওপর বিএনপি নেতার হামলা

প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে বাজার কমিটির নির্বাচন চাওয়ায় জামায়াতে ইসলামীর এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পিরিজপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহত জামায়াত নেতা হাবিবুর রহমান উপজেলার পিরিজপুর ইউনিয়ন জামায়াতে আমির। অভিযুক্ত মাহমুদ আলম লিটু উপজেলার পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। তার ছোট ভাই বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজার কমিটিও বিলুপ্ত হয়ে যায়। পরে পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম লিটু ও তার ছোট ভাই বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির হোসেন মিলে নিজেদের পছন্দের লোকজন দিয়ে কমিটি গঠন করেন। এই কমিটি বাতিল চেয়ে ও বাজার বণিক সমিতি সদস্যদের মাধ্যমে কমিটি গঠন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল শনিবার রাত ৯টার দিকে পিরিজপুর বাজারে হাবিবুর রহমানের ফার্মেসিতে গিয়ে লোকজন নিয়ে তার ওপর হামলা চালায়। পরে হাবিবুর রহমানকে ফার্মেসির ভেতরে রেখে তালা মেরে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

পিরিজপুর বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির সাবেক আহ্বায়ক মজিবুর রহমান জানান, মূলত সদস্যদের ভোটে নির্বাচন চাওয়ায় জামায়াত নেতা হাবিবুর রহমানের ওপর হামলা করা হয়েছে। পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম লিটু নিজেদের লোকজন দিয়ে কমিটি গঠন করে ফেলেছেন।

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী জানান, পিরিজপুর ইউনিয়ন জামায়াতের আমির হাবিবের ফার্মেসিতে গিয়ে তার ওপর হামলা চালান পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম লিটু ও তার লোকজন। পরে হাবিবকে ফার্মেসিতে ভেতরে রেখে তালা মেরে আটকে রাখে। এ ঘটনা খবর পেয়ে আমি ইউএনও, ওসি ও সেনাবাহিনী ক্যাম্পে ফোন করলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাকে ফার্মেসি থেকে উদ্ধার করে। এ ঘটনাটি আমি উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে জানিয়েছি।

তবে পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম লিটু হামলার ঘটনা অস্বীকার করে বলেন, আমি ও আমার ভাই কবির হোসেন লোকজন নিয়ে হাবিব ফেসবুকে বিএনপিকে ফ্যাসিস্ট লিখেছে কিনা তার জবাব চাওয়ার জন্য গেছি। এর বেশি কিছু করিনি।

বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তাছাড়া এখনো কোনো অভিযোগ পাইনি। তাদের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!