1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাপা কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীর অবস্থান, সতর্ক পুলিশ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

জাপা কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীর অবস্থান, সতর্ক পুলিশ

প্রতিনিধি

দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ নেতাকর্মী নামে হওয়ায় ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি।

অন্যদিকে তাদের এই সমাবেশ প্রতিহতের ঘোষণা দেয় ফ্যাসিবাদী বিরোধী ছাত্র-শ্রমিক জনতার ঐক্য। উভয়পক্ষের এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ওই এলাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষই তাদের কার্যক্রম স্থগিত করে।

শনিবার (২ নভেম্বর) কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ে সামনে গিয়ে দেখা যায়, নিষেধাজ্ঞা কারণে দলীয় কার্যালয়ের দুই পাশে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর জাপার ১০-১৫ জন নেতাকর্মী তাদের কার্যালয়ে সামনে অবস্থান নিয়েছে। যদিও এসব নেতাকর্মীরা কেউ জাতীয় পার্টির পরিচিত মুখ কিংবা কেন্দ্রীয় নেতা নয়। তবে, সেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীদের কাউকে দেখা যায়নি।

এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাস্তার পাশে রাখা হয়েছে পুলিশ জলকামানসহ বিক্ষোভ দমনের বিভিন্ন সরঞ্জামাদি। আর জাপার কার্যালয়ের প্রবেশ মুখে ২ পাশে রাখা হয়েছে পুলিশ অস্থায়ী ব্যারিকেড।

গত বৃহস্পতিবার জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র-শ্রমিক ব্যানারে একদল লোক জাপার কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয়।

সরেজমিনে দেখা যায়, কার্যালয়ে সামনে এখনও পড়ে আছে ভাঙা কাচ। কার্যালয়ের নিচতলার পুড়ে যাওয়া বিক্রয় কেন্দ্র এখনও আগের মতোই আছে। আর কার্যালয়ে ভেতরে ছড়িয়ে পড়ে আছে ভাঙা চেয়ারসহ অন্যান্য জিনিসপত্র।

জাতীয় পার্টির কার্যালয়ে সামনে কথা হয় দলটির কর্মী আব্দুল ওয়াহাবের সঙ্গে। তিনি বলেন, আমাদের দলের অনেক আওয়ামী লীগ সরকারের দালাল আছে। তাদের দল থেকে বের করে দেওয়া দরকার। কিন্তু আমাদের দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সব সময় কোটা সংস্কার পক্ষে ছিলেন। রংপুরে দলের নেতাকর্মীরাও কোটা সংস্কারের পক্ষে ছিলেন।

তিনি আরও বলেন, তারপর আজকে আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে। যেদিন এই দেশ বৈষম্য মুক্ত হবে সেইদিনই এই কার্যালয়ে সংস্কার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!