1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় স্বার্থে সব দল এক জায়গায় বসার পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

জাতীয় স্বার্থে সব দল এক জায়গায় বসার পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি

প্রতিনিধি

দক্ষিণ বা উত্তরপন্থি নয় বিএনপি বাংলাদেশপন্থি বা মধ্যপন্থি দল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেরকম পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি। এজন্য সব পন্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সরকারের কাছে আরও বেশি প্রত্যাশা ছিল জানিয়ে সালাহউদ্দিন বলেন, নানা বাধাবিপত্তি উপেক্ষা করে যা অর্জন করেছে এর বেশি হয়তো সম্ভব ছিল না। তবে জাতির আশা আরও বেশি ছিল।

সরকার যথাযথ সময় যথাযথ পদক্ষেপ নিতে বিভিন্ন সময়ে ব্যর্থ হয়েছে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেগুলো নিতে সরকার ব্যর্থ হয়েছে।

নির্বাচন কমিশনকে পাঠানো চিঠি এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, জাতি এর জন্যই অপেক্ষা করছিল। সংস্কার ও বিচারেও অগ্রগতি হয়েছে, বিএনপি সন্তুষ্ট। ভবিষ্যতেও জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার ভিশনকে বিএনপি গ্রহণ করবে।

নির্বাচন পরিচালনার জন্য দ্রুত আইনকানুন প্রণয়ন হবে প্রত্যাশা রেখে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক সংস্কার নির্বাচিত সরকার করবে। এছাড়া বর্তমানে পুলিশের স্ট্রাকচার রাতারাতি পরিবর্তনের সুযোগ না থাকলেও নির্বাচন পরিচালনায় তাদের রাখতে হবে। তবে মূল ভূমিকা রাখবে সেনাবাহিনী।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণই স্বচ্ছ নির্বাচন চায়। জনগণ যেখানে স্বচ্ছ নির্বাচন চায় সেখানে জনগণ ও প্রার্থীদের মানসিকতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে।

জোটের বিষয়ে সালাউদ্দিন আহমদ বলেন, তফসিল ঘোষণার আগ পর্যন্ত সমমনা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট হতে পারে। তবে জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!