1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় দল থেকে অবসরের পরদিনই ফ্র্যাঞ্চাইজি লিগে অধিনায়কত্ব পেলেন পুরান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

জাতীয় দল থেকে অবসরের পরদিনই ফ্র্যাঞ্চাইজি লিগে অধিনায়কত্ব পেলেন পুরান

প্রতিনিধি

গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিকোলাস পুরান। এখনই জাতীয় দলের জার্সি তুলে রাখার কারণ হিসেবে পরিবারকে সময় দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যাস্ততাও তার আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার একটি অন্যতম কারণ।

জাতীয় দল থেকে অবসরের পরদিনই পুরানের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে মেজর লিগ ক্রিকেটের দল এমআই নিউ ইয়র্ক। এর আগে দলটির অধিনায়ক হিসেবে ছিলেন আরেক ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড।

মূলত গত আসরে পুরানের পারফরম্যান্সই তাকে নেতৃত্ব পেতে সাহায্য করেছে। ২০২৩ সালের মেজর লিগ ক্রিকেটে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন পুরান। ব্যাট হাতে ১৬৭ স্ট্রাইক রেটে করেছিলেন ৩৮৮ রান। ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে এমআই নিউ ইয়র্ককে জিতিয়েছিলেন মেজর লিগের প্রথম শিরোপা।

এ বছরের মেজর লিগ ক্রিকেট শুরু হচ্ছে ১২ জুন থেকে। উদ্বোধনী ম্যাচে সান ফ্রান্সিস্কো ইউনিকর্ন্সের বিপক্ষে। এমআই নিউ ইয়র্ক মাঠে নামবে আগামী ১৩ জুন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ১৩ জুন।

গতকাল অবসরের ঘোষণা দিয়ে নিজের ইনস্টাগ্রাম পোস্টে পুরান লিখেছেন, ‘অনেক চিন্তা ভাবনা এবং আত্মবিশ্লেষণের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

পুরান তার পোস্টে উল্লেখ করেন, ‘মেরুন জার্সি পরা, জাতীয় সংগীতের সময় দাঁড়ানো, এবং প্রতিবার মাঠে নেমে নিজের সবকিছু উজাড় করে দেওয়া—এই অনুভূতিগুলো আমার কাছে ভাষায় প্রকাশ করার মতো নয়। দলের অধিনায়ক হওয়া ছিল আমার জন্য একটি সম্মান, যা আমি সবসময় হৃদয়ে ধারণ করে রাখব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!