1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জমি সংক্রান্ত বিরোধে উভয় পক্ষের সংঘর্ষে আহত ১৩ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

জমি সংক্রান্ত বিরোধে উভয় পক্ষের সংঘর্ষে আহত ১৩

প্রতিনিধি
নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ১৪ নং বিষ্ণপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামের গাইন পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উভয় পক্ষের লোকজন থানায় মামলা দায়ের করেছেন।
মামলাসূত্রে জানা গেছে, পারইটুঙ্গি মৌজার হাল ১৭৮ নং খতিয়ানের ১১৪২ দাগের ৫৬ শতাংশ জমি নিয়ে একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আলতাফ হোসেন এবং মৃত বাহারুল্যা গাইনের ছেলে আয়েন উদ্দিন, জয়েন উদ্দিন, কাসেম ও কফের উদ্দিন গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে আব্দুল কুদ্দুস,কামাল হোসেন,মশিউর রহমান,মহিদুল ইসলাম,সাকিব হাসান, সিহাব হোসেন, আয়েন উদ্দিন, জয়েন উদ্দিন, আবুল কাসেম, কফের উদ্দিন,সাদ্দাম হোসেন,সুরতজান এবং জমিলা খাতুনসহ সর্বমোট ১৩ জন আহত হয়েছেন।
পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মান্দা থানার ওসি- তদন্ত আব্দুল গণি বলেন, এ ঘটনায় প্রতিকার চেয়ে পারইটুঙ্গি গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আলতাফ হোসেন এবং একই গ্রামের আবুল কাসেমের ছেলে ছাইফুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতেই দু’টো মামলা দায়ের করেছেন। উভয়ের দায়েরকৃত মামলায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!