1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে

প্রতিনিধি

জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে, সে ব্যাপারে নেতকর্মীদের সতর্ক থাকতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, আমরা চাই বাংলাদেশে যে ১২ কোটি ৫০ লাখ ভোটার হবে আগামী দিনে, তারা যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে। সেই ব্যবস্থার বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অত্যাচার-নির্যাতন সহ্য করেছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। এই অধিকার নিয়ে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

বুধবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

এর আগে সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

তারেক রহমান বলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করা এবং জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা। একই সঙ্গে দলের সুনাম অথবা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন সকল কর্মকাণ্ড থেকে নিজেকে এবং অন্যদের বিরত রাখা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ যখন জানে আপনি বিএনপির নেতা অথবা কর্মী, তখন সাধারণ মানুষের মধ্যে আপনার প্রতি একটি প্রত্যাশা জন্ম নেয়। আমাদের সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলতে হবে। আমি বিভিন্ন সময়ে বলেছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণের সঙ্গে থাকুক, জনগণকে সঙ্গে রাখুন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের মূল দায়িত্ব হলো জনগণকে খুশি রাখা এবং তাদের সমর্থন ধরে রাখা।

তিনি আরও বলেন, গত এক বছর আগেও এই দিনে স্বৈরাচার আমাদের ঘাড়ের ওপর চেপে বসেছিল। কিন্তু সাধারণ মানুষ সেই স্বৈরাচারকে বিতাড়িত করেছে। কারণ জনগণ যেমন চেয়েছিল, তাদের দল থেকে নেতাকর্মীরা তেমনভাবে কেউ কথা বলেনি, কাজ করেনি। মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় তাদের আজ এই পরিণতি। তাই আমাদের মূল দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করা।

তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আপনি যদি এলাকায় এমন কোনো কাজ করেন, যা সাধারণ মানুষ প্রত্যাশা করে না, তাহলে তার নেতিবাচক প্রভাব বিএনপির প্রতিটি নেতাকর্মীকেই ভোগ করতে হবে। শহীদ জিয়ার সৈনিক হিসেবে আমরা এমন কোনো কাজ করবো না, যেটা সাধারণ মানুষকে আমাদের ওপর বিরক্ত করে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

এ সময় দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!