1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসীম আহম্মেদ নীরব’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসীম আহম্মেদ নীরব’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রতিনিধি

গত জুলাই ২০২৪ হতে দেশব্যাপী কোটা বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। অতঃপর উক্ত আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর অতর্কিত আক্রমণ করে। যার অংশ হিসেবে গত ১৪ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইস্টার্ন বাজার এলাকায় ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করা কালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার উপর অমানবিক নির্যাতন চালায়। এছাড়াও ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটায় এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। অতঃপর উক্ত ঘটনায় মোঃ বাসার আহম্মেদ, পিতা-মৃত আব্দুল গোফরান, সাং- নতুন শুভ্যাড্ডা, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় জসীম আহম্মেদ নীরবসহ ৩০১ জন এবং অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৬/৫৩৫ তারিখ-১৫/০৮/২০২৪ খ্রি.; ধারা-১৪৩/৩৪১/১৪৭/ ১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ ৩/৪ বিস্ফোরক উপাদানাবলী আইন-১৯০৮। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে জসীম আহম্মেদ নীরবসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।

উক্ত ঘটনার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জের থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসীম আহম্মেদ নীরবসহ অন্যান্য আসামীদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

অদ্য ০৯ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ মাঝরাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় ডিএমপি ঢাকার শাহবাগ থানাধীন সেগুনবাগিচা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত মামলার ১০ নং এজাহার নামীয় আসামী ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসীম আহম্মেদ নীরব (২৯), পিতা-মৃত আরদশ আলী, সাং-নতুন বাক্তারচর, কোন্ডা ইউনিয়ন, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!