1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি

প্রতিনিধি

বুরুশিয়া ডর্টমুন্ড এবং অ্যাস্টন ভিলার প্রাণান্ত চেষ্টার কথা হয়ত অনেকগুলো দিনই মনে রাখবে ফুটবল দুনিয়া। দুই দলই ঘরের মাঠে খেলেছিল অসাধারণ ফুটবল। কিন্তু, কোয়ার্টার ফাইনাল পেরুবার জন্য যথেষ্ট ছিল না সেটা। কোয়ার্টার ফাইনালে তাদের সরিয়ে আগেই সেমির টিকিট কেটেছিল বার্সেলোনা এবং পিএসজি। এবারে তাদের সঙ্গী হলো আর্সেনাল এবং ইন্টার মিলান।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের কামব্যাকের স্বপ্ন নষ্ট করে চ্যাম্পিয়ন্স লিগে ১৬ বছর পর সেমি নিশ্চিত করেছে আর্সেনাল। আর সান সিরোতে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের সঙ্গে ২-২ গোলের ড্র ইন্টার মিলানকে নিয়ে গিয়েছে শেষ চারে।

বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলান– এই চার দল থাকছে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেরা চারে। ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে চার লিগ থেকেই প্রতিনিধিত্ব থাকছে সেমি ফাইনালে। যেখানে পিএসজি খেলবে আর্সেনালের বিপক্ষে আর বার্সেলোনা মুখোমুখি হবে ইন্টার মিলানের।

সেমির দুই লাইনআপের মধ্যে বার্সা-ইন্টারের দ্বৈরথ আগেও দেখা গিয়েছে। ২০১০ সালে সেমিফাইনালেই ইন্টারের মুখোমুখি হয় বার্সা। সেবার হোসে মরিনিওর ইন্টার মিলান ৩-২ অ্যাগ্রিগেটে থামিয়ে দেয় পেপ গার্দিওলার বার্সাকে। ইন্টারের সেবারের অপ্রতিরোধ্য যাত্রার সুবাদে রিয়াল নিজেদের ডেরায় নিয়ে আসে মরিনিয়ো। যেটা পরবর্তীতে আধুনিক ফুটবলের গতিপথ পুরোপুরি বদলে দেয় গার্দিওলা-মরিনিও দ্বৈরথের মাধ্যমে।

সেই দলের এখন আর কেউ না থাকলেও পুরাতন উত্তাপ নতুন করে নিশ্চিতভাবেই জ্বালানির যোগান দেবে বার্সেলোনাকে। সেইসঙ্গে ১০ বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে না পারার যন্ত্রণাও ব্লু-গ্রানাদের সঙ্গী।

আর্সেনাল চলতি আসরে সবচেয়ে বড় পরীক্ষাটা দিয়েই ফেলেছে রিয়াল মাদ্রিদকে হারিয়ে। ৫-১ অ্যাগ্রিগেটে হারিয়ে গানার্সরা জায়গা করে নিয়েছে শেষ চারে। ঘরোয়া লিগে নিয়মিত হোঁচট খেলেও চ্যাম্পিয়ন্স লিগে দারুণভাবেই ছুটছে মিকেল আর্তেতার শিষ্যরা। আর তাদের প্রতিপক্ষ পিএসজি তো এরইমাঝে লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে।

পিএসজি অবশ্য এই নিয়ে টানা তিন পর্বেই খেলবে ইংল্যান্ডে গিয়ে। রাউন্ড অব সিক্সটিনে প্রতিপক্ষ ছিল লিভারপুল। কোয়ার্টার ফাইনালে খেলেছে অ্যাস্টন ভিলার বিপক্ষে। আর সেমিফাইনালে তাদের খেলতে হবে আর্সেনালের বিপক্ষে।

সেমির প্রথম লেগ:
ইন্টার মিলান বনাম বার্সেলোনা (২৯ এপ্রিল, রাত ১:০০ টা)
আর্সেনাল বনাম পিএসজি (৩০ এপ্রিল, রাত ১:০০ টা)

দ্বিতীয় লেগ:
বার্সেলোনা বনাম ইন্টার মিলান (৬ মে, রাত ১:০০ টা)
পিএসজি বনাম আর্সেনাল (৭ মে, রাত ১:০০ টা)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!