1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চেন্নাই দলে অভিজ্ঞ রুতুরাজের বিকল্প ১৭ বছরের তরুণ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

চেন্নাই দলে অভিজ্ঞ রুতুরাজের বিকল্প ১৭ বছরের তরুণ

প্রতিনিধি

চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ইউনিটের অন্যতম ভরসা হয়ে ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। দলের অধিনায়কটাও ছিলেন তিনিই। তবে, আইপিএলে দলের নাজুক অবস্থার মাঝেই ছিটকে গিয়েছেন রুতুরাজ। পুরো মৌসুমের জন্য ছিটকে যাওয়ার কারণে বিকল্প একজনকে নিতেই হতো চেন্নাই সুপার কিংসকে।

শুরুতে ভারতের হয়ে যুব বিশ্বকাপ জেতা পৃথ্বী শ-এর নামটাই জোরেশোরে শোনা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত আরেক তরুণ ক্রিকেটারের দিকে হাত বাড়িয়েছে চেন্নাই। ১৭ বছরের আয়ুশ মহাত্রে খেলবেন আইপিএলের হলুদ বিগ্রেডের দলে। এক সপ্তাহেই তাকে ট্রায়ালে ডেকেছিল দলটা। এরপরই চলে এলেন মূল দলে।

গেল বছর ইরানি ট্রফির ম্যাচে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় আয়ুশ মহাত্রের। লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ১৫০ করার রেকর্ডও আছে তার। রঞ্জি ট্রফিতে নিজের অভিষেক ম্যাচেই বারোদার বিপক্ষে ৭১ বলে ৫২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন আয়ুশ। চেন্নাইয়ের ট্রায়ালে বাদবাকি বয়সভিত্তিক খেলোয়াড়ের চেয়ে তিনিই ছিলেন পরিণত।

আগামী রোববার মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে চেন্নাই। ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, সেই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন ক্রিকেটার আয়ুশ মহাত্রে। আয়ুশ মুম্বাইয়ের ক্রিকেটার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলেই বড় হয়েছেন। সেই সুযোগটাও হয়ত কাজে লাগাতে চাইবে চেন্নাই।

মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মহাত্রে। আর তার মধ্যেই জোড়া সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করেছেন। পাশাপাশি সাতটি লিস্ট এ ম্যাচেও খেলেছেন । নাগাল্যান্ডের বিরুদ্ধে ১৮১ ও সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১৪৮ রান করেছিলেন ১৭ বছরের এই ব্যাটার।

সবমিলিয়ে রঞ্জিতে করেছেন ৭ ম্যাচে ৪৫৮ রান, গড় ৬৫.৪২। বিজয় হাজারে ট্রফিতে করেন ৮ ম্যাচে ৪৭১ রান। নিলামের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতেই আয়ুশ মহাত্রেকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!