1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চীনের দুঃখ শেষ হয়েছে, নোয়াখালীর হয়নি : ভিপি নুর - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

চীনের দুঃখ শেষ হয়েছে, নোয়াখালীর হয়নি : ভিপি নুর

প্রতিনিধি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, চীনের দুঃখ হুয়াংহো নদী আর নোয়াখালীর দুঃখ নোয়াখালী খাল। চীনের দুঃখ শেষ হয়েছে, কিন্তু নোয়াখালীর নদী ভাঙন, বন্যায় পানি আটকে যাওয়ার দুঃখ শেষ হয়নি। ২০১৯ সালে ৩২৪ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল খাল পুনরায় খননের জন্য। কিন্তু লুটপাটকারীরা সেই টাকা শুধু লুটপাট করেছে, কাজের কাজ কিছুই হয়নি।

শনিবার (০২ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে তারুণ্যের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিপি নুর আরও বলেন, গণঅধিকার পরিষদের জন্ম হয়েছে আওয়ামী লীগের দুঃসময়ে। আমাদেরকে ভয় দেখাতে আসবেন না। এক লুটেরা গিয়েছে আরেক লুটেরা ক্ষমতায় আসলে সবার ক্ষতি হবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে লুটেরাদের নেতৃত্ব চান নাকি তারুণ্যের নেতৃত্ব চান।

তিনি বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরেও আমরা রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারিনি। ৯০ এর সামরিক শাসনের পতনের পরেও আমরা গণতন্ত্র পেলেও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারিনি। ২০২৪ এ আবার একটি গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে নতুন একটি সুযোগ পেয়েছি। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশ তৈরি করতে চাই। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। সবাইকে নিয়ে একটা গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চাই। যেখানে মারামারি হানাহানি থাকবে না। যেখানে থাকবে সহনশীলতা এবং সম্প্রীতির রাজনীতি। যেখানে রাজনীতির মাধ্যমে জনপদ হবে শান্তির জনপদ।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নোয়াখালীর অভিশাপ ওবায়দুল কাদের। তার কোনো ক্ষমা হতে পারে না। আওয়ামী লীগ রাজনীতির সৌন্দর্য নষ্ট করেছে। তাদের কোনো ক্ষমা নেই। নোয়াখালীতে কাউয়া কাদেরের কোনো ঠাঁই নেই।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহেরের সভাপতিত্বে ছাত্র জনতার আত্মত্যাগকে ধারণ করে, দুর্নীতি দুঃশাসন মুক্ত বৈষম্যহীন ও গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের গণসমাবেশে কেন্দ্রীয় ও জেলা গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!