1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ

প্রতিনিধি

বাংলাদেশ দূতাবাস টোকিওর চার্জ দ্য অ্যাফেয়ার্স শাহ আসিফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপানে সফররত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় টোকিওর বাংলাদেশ দূতাবাসে তাদের মধ্যে মতবিনিময় হয়। এ সময় তারা জাপান-বাংলাদেশ সম্পর্কোন্নয়ন ও জাপান প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোকপাত করেন।

বাংলাদেশে ছাত্র-জনতার বিপ্লবে পরিবর্তিত পরিস্থিতিতে চার্জ দ্য অ্যাফেয়ার্স শাহ আসিফ রহমানসহ দূতাবাস কর্মকর্তাদের উদ্দেশে গোলাম পরওয়ার বলেন, জাপান-বাংলাদেশ ব্যবসা উন্নয়ন, বিনিয়োগের পাশাপাশি ছাত্র, শ্রমিকসহ বিভিন্ন সেক্টরে প্রচুর পরিমাণে মানুষের কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমদ, সাবেক সভাপতি মিসবাহুল কবির, জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফ এবং টোকিও বাংলাদেশ দূতাবাসের পক্ষে আরো উপস্থিত ছিলেন পলিটিক্যাল মিনিস্টার শেখ ফরিদ, ফার্স্ট সেক্রেটারি (শ্রম) জয়নাল আবেদীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!