1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“চাঞ্চল্যকর সতীশ রায় হত্যা মামলার”আসামী তপন মৌলিক ’কে গ্রেফতার করেছে র‌্যাব - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি

“চাঞ্চল্যকর সতীশ রায় হত্যা মামলার”আসামী তপন মৌলিক ’কে গ্রেফতার করেছে র‌্যাব

প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকায় “চাঞ্চল্যকর সতীশ রায় হত্যা মামলার” অন্যতম প্রধান পলাতক আসামী তপন মৌলিক (৩৩)’কে ফরিদপুরের কোতোয়ালি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত ১৭/০৯/২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২১:০০ ঘটিকার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন ননিক্ষীর এলাকায় জনৈক নারান মৌলিক এর চায়ের দোকানের সামনে বৈদ্যুতিক সঞ্চালন লাইন কেটে দেওয়াকে কেন্দ্র করে সতীশ রায় ও তার সহযোগীদের সাথে তপন মৌলিকের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে তপন মৌলিক রাগান্বিত হয়ে তার অন্যান্য সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে সতীশ রায় ও দীপঙ্কর রায়ের উপর এলোপাথাড়ি আক্রমন শুরু করে। মারপিটের একপর্যায়ে সতীশ রায় ও দীপঙ্কর রায়ের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তপন মৌলিক ও তার অন্যান্য সহযোগীরা সতীশ রায় ও দীপঙ্কর রায়কে গুরুতর রক্তাক্ত জখম করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অতঃপর স্থানীয় লোকজন সতীশ রায় ও দীপঙ্কর রায়কে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য মুকসুদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার বর্তব্যরত চিকিৎসক সতীশ রায়কে মৃত ঘোষনা করেন এবং দীপঙ্কর রায়কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। উক্ত ঘটনায় মৃত সতীশ রায়ের পরিবারের লোকজন বাদী হয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় আসামী তপন মৌলিকসহ ১১ জন এবং অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮, তারিখ-১৯/০৯/২০২৪ইং, ধারা-৩২৩/৩২৫/৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪, দন্ডবিধি ১৮৬০। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে উক্ত হত্যাকান্ডে জড়িত সকল আসামীরা আত্মগোপনে চলে যায়।

ইতোমধ্যে ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত হত্যাকান্ডে জড়িত সকল আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।

অদ্য ১৮/১০/২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ১১:২০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তা ও র‌্যাব-০৮ এর সহযোগীতায় ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন কালীবাড়ি মোড় এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকায় চাঞ্চল্যকর সতীশ রায় হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামী তপন মৌলিক (৩৩), পিতা-নারায়ণ মৌলিক, সাং-ননিক্ষীর, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!