1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঁদা আদায় চক্রের মূলহোতা নাসিরসহ ০৭ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

চাঁদা আদায় চক্রের মূলহোতা নাসিরসহ ০৭ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি :

গতকাল ২২ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ০১:০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ নাসির সরদার (৩৩), পিতা-কদম আলী সরদার, সাং- সিড্যা, থানা-ডামুড্যা, জেলা-শরিয়তপুর, ২। অয়ন দাস (২০), পিতা- ক্ষুদিরাম দাস, সাং-পূর্ব জুরাইন, থানা-কদমতলী,ঢাকা, ৩। মোঃ নজরুল ইসলাম (২৫), পিতা- মৃত এতেম আলী মন্ডল, সাং- নোয়গ্রাম, থানা-সুদানগরা, জেলা-পাবনা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ১,৩৫০/- (এক হাজার তিনশত পঞ্চাঁশ) টাকা এবং ০১ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

এছাড়া র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল একই তারিখ আনুমানিক দুপুর ১৫.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সজিব (২৮), পিতা-সোহরাব খান, সাং- মুখিয়া, থানা-নলসিটি, জেলা-ঝালোকাঠি, ২। মোঃ ইকবাল হোসেন (৩২), পিতা- আবু সিদ্দিক সিকারী, সাং-কুতুবখালী, থানা-যাত্রাবাড়ী,ঢাকা, ৩। দিলদার (৪০), পিতা- জসিম, সাং- বড় পাইটি, থানা-ডেমরা,ঢাকা ৪। মোঃ রাজন (৩৩), পিতা-নুরনবী, সাং- কাদেরপুর, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ৬,৭৩০/- (ছয় হাজার সাতশত ত্রিশ) টাকা এবং ০২ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!