1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসার সামনে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্রের নাম মোহাম্মদ আজওয়াদ (১৩)। তিনি হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের মধুমাহবুবের বাড়ীর বাসিন্দা কাঠ মিস্ত্রি আলমগীরের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে চারিয়া মাদ্রাসার সামনে রাস্তা পার হয়ে মাদ্রাসায় ঢুকার জন্য অপেক্ষা করছিল আল জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলুম চারিয়া মাদ্রাসার ২য় জামাতের ছাত্র আজওয়াদ। এ সময় নগরমুখী বেপরোয়া গতির একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫ ৭৬২৬) তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এদিকে ঘটনার পর পর চারিয়া মাদ্রাসা ও এলাকাবাসী প্রতিবাদে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ওসি মফিজ উদ্দিন ভূইয়া জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনানুগ প্রক্রিয়া শেষে আইনগত প্রক্রিয়া শেষ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান জানান, দুর্ঘটনাকবিলত বাসসহ চালককে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!