1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঘোষণাপত্র শুনে মনে হয়েছে— শেষ হয়েও হইল না শেষ : মঞ্জু - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ঘোষণাপত্র শুনে মনে হয়েছে— শেষ হয়েও হইল না শেষ : মঞ্জু

প্রতিনিধি

ফাইল ছবি
আমরা আশা করেছিলাম প্রত্যাশা দীপ্ত অঙ্গীকার থাকবে জুলাই ঘোষণাপত্রে। কিন্তু সেটা পাইনি। অনেক কিছুই আশা করেছিলাম। দৃঢ় অঙ্গীকারের বিষয়টি না থাকায় খানিকটা হতাশা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেছেন, ঘোষণাপত্র শুনে মনে হলো শেষের দিকে এসে কিছুটা ব্যত্যয় ঘটেছে। আমাদের মনে হয়েছে যেন, শেষ হয়েও হইল না শেষ।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে মঞ্জুর নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, বিশেষ করে আমরা দ্বিতীয় রিপাবলিক চেয়েছিলাম, যেটা জুলাই ঘোষণাপত্রে থাকবে। আরও অনেক কিছু চেয়েছিলাম, সেগুলো এখানে নেই।

তিনি বলেন, আমরা অনেক আশা করেছিলাম যে জুলাই ঘোষণাপত্রে দৃঢ় একটা অঙ্গীকারের কথা থাকবে। আমাদের প্রথম স্বাধীনতার ঘোষণাপত্রে যে কথাটা ছিল যে, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। আমাদের আক্ষেপ ছিল যে, সেগুলো আমরা পূরণ করতে পারি নাই। এবারও আমরা চেয়েছিলাম যে, সেরকম একটা প্রত্যাশা দীপ্ত অঙ্গীকার থাকবে।

মঞ্জু বলেন, ঘোষণাপত্র শুনে মনে হলো শেষের দিকে এসে কিছুটা ব্যত্যয় ঘটেছে। আমাদের মনে হয়েছে যেন, শেষ হয়েও হইলো না শেষ। মানে আশা পূর্ণ হয়েও কিছুটা অপূর্ণতা রয়ে গেছে। তারপরও আমরা মনে করি— এটি বড় একটা ঘটনা। ইতিহাস সৃষ্টিকারী ইভেন্ট আমাদের দেশে হয়েছে। আমরা আশা করি আজকের এই ঘোষণাপত্র নতুন প্রজন্মকে নতুন করে জাগ্রত করবে। দেশবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!