1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি

প্রতিনিধি

অ্যাস্টন ভিলা ৩ : ২ পিএসজি
৫-৪ অ্যাগ্রিগেটে সেমিফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইন

ম্যাচ শেষে এমিলিয়ানো মার্তিনেজের ছলছল করা চোখ দুটোই বলে দিচ্ছিল পুরো ম্যাচের চিত্রটা। শক্তিমত্তায় পিএসজি থেকে অনেকটাই পিছিয়ে অ্যাস্টন ভিলা। তবু ভিলা পার্কে জয় পেয়েছে তার দলই। কিন্তু গেল সপ্তাহে পার্ক দে প্রিন্সেসে ৩-১ গোলের হারই যেন কাল হয়ে গেল অ্যাস্টন ভিলার জন্য। ঘরের মাঠ ভিলা পার্কে ৩-২ গোলের দুর্দান্ত এক জয় পেয়েও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হচ্ছে ইংলিশ ক্লাবটিকে।

অন্যদিকে হারের পরেও সেমিফাইনালে যাচ্ছে পিএসজি। টানা দ্বিতীয়বারের মতো তারা নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে অংশগ্রহণ। রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের মধ্যেকার ম্যাচের ফলাফল শেষে জানা যাবে কারা হবে পিএসজির প্রতিপক্ষ।

পিএসজি অবশ্য এই ম্যাচ থেকে ছিটকে যেতেও পারতো। তবে লিভারপুল ম্যাচের মতো এবারেও ত্রাতা গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুম্মা। অন্তত দুইবার নিশ্চিত গোল হজম থেকে দলকে বাঁচিয়েছেন এই ইতালিয়ান। তাতে অ্যাস্টন ভিলার বীরত্বটাও খানিক ম্লান হচ্ছে বৈকি। ২-০ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে ম্যাচটা জিতলেও অ্যাস্টন ভিলার সেমিফাইনাল বঞ্চিত হয়েছে তো ওই ডোনারুম্মার কারণেই।

ম্যাচের ১১ মিনিটে পিএসজির নিরীহদর্শন বল ধরতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন এমি মার্তিনেজ। তবে বল গ্রিপে নিতে পারেননি। বল চলে যায় আশরাফ হাকিমির কাছে। সেখান থেকে সহজ গোল। অ্যাগ্রিগেটে পিএসজি এগিয়ে যায় ৪-১ গোলে। ২৭ মিনিটেই সেটা ৫-১ করে ফেলেন নুনো মেন্দেজ। ডিবক্সের খানিকটা ভেতর থেকে পোস্টের বামপাশে গোল করেন এই লেফটব্যাক।

ম্যাচের ৩৪ মিনিটেই অবশ্য নিজেদের ফিরে পেতে শুরু করে অ্যাস্টন ভিলা। ইউরি টিলেমেন্সের শট পিএসজি ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। ভিলা পার্ক যেন প্রাণ ফিরে পায় ওই গোল থেকেই। যদিও প্রথমার্ধে আর গোল হয়নি। অ্যাগ্রিগেট তখন ৫-২।

স্বাগতিকরা দ্বিতীয় গোল করে ৫৫তম মিনিটে। ভিলার দীর্ঘদিনের আস্থা জন ম্যাকগিন বক্সের বাইরে থেকে নেয়া জোরালো শটে স্কোরলাইনে আনেন সমতা। যদিও তখন পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে পিছিয়ে ছিল তারা। এর দুই মিনিট পরই তৃতীয় গোল পেয়ে যায় অ্যাস্টন ভিলা।

মার্কাস রাশফোর্ডের থেকে বল পেয়ে গোল করেন এজরি কনস্টা। অ্যাগ্রিগেট ৫-৪। ম্যাচের বাকি তখনো অনেকটা সময়। কিন্তু ভিলা এরপর আক্রমণের ধার বাড়িয়েও আর গোল আদায় করতে পারেনি। ডোনারুম্মা একাই দেয়াল হয়ে ছিলেন তাদের সেমিফাইনাল স্বপ্নে। যোগ করা সময়ে অ্যাস্টন ভিলার হয়ে গোলের সুযোগ তৈরি করেন ইয়ান মাটসেন। কিন্তু গোলমুখে থাকা পাচোর গোললাইন ব্লক আটকে দেয় ভিলাকে।

শেষ পর্যন্ত ম্যাচ হেরে গেলেও অ্যাগ্রিগেটের ব্যবধান ধরে রেখে সেমিতে চলে যায় পিএসজি। রাউন্ড অব সিক্সটিনের পর কোয়ার্টার ফাইনালেও ইংল্যান্ড থেকেই জিতে ফিরল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!