1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঘনিষ্ঠ দৃশ্যের আগে প্রেমিকের সঙ্গে কথা বলে নেন নায়িকা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

ঘনিষ্ঠ দৃশ্যের আগে প্রেমিকের সঙ্গে কথা বলে নেন নায়িকা

বিনোদন ডেস্ক :

ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি সৃজিত মুখার্জির নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। ছবিতে পরমব্রত চ্যাটার্জি ও কৌশানী মুখার্জির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা কম নয়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে বিস্তারিত কথা বলেছেন নায়িকা।

কিন্তু টালিউডে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে নারীসুরক্ষার বিষয়টি উঠেছে বারবার। তাই বাইরে থেকে আনা হয়েছিল বিশেষ কো-অর্ডিনেটর। ছবির পরিচালকসহ অভিনয়শিল্পীরা এ নিয়ে সেশন করেছিলেন।
সাক্ষাৎকারে কৌশানীর এই সাফল্যের মাঝে প্রসঙ্গে ওঠে প্রেমিক অভিনেতা বনিকে নিয়ে। কৌশানী জানান, শুধু বনিই নন, পরিবারের সবাই কৌশানীর পাশে রয়েছে।

এরপরই প্রসঙ্গ ওঠে, চুম্বন দৃশ্যের আগে বনির সঙ্গে আলোচনা করেছিলেন কি না কৌশানী। উত্তরে নায়িকা বলেন, ‘অবশ্যই। সব স্বাস্থ‌্যকর সম্পর্কেই এটা দরকার। আমার পার্টনারের মতামত গুরুত্বপূর্ণ। তবে শেষপর্যন্ত সিদ্ধান্ত নিজেরই হয়, কাজের ক্ষেত্রে। ওর যা বলার ও বলেছিল। আগে আমাদের সিদ্ধান্ত ছিল, এরকম কোনো দৃশ‌্য আমরা করব না।’

নায়িকা আরও বলেন, ‘আমরা দুইজনে সম্পর্কে থাকার পর এটাই প্রথম ‘আইস-ব্রেক’ মোমেন্ট। আগে বনির ‘বরবাদ’-এ একটা লিপ কিস ছিল। কিন্তু তখন আমি ওর জীবনে ছিলাম না। তবে এটা প্রথম তেমন দৃশ‌্য যখন আমি ওর জীবনে রয়েছি। ফলে একটু সময় লেগেছিল। তবে চরিত্রের জন‌্য এটা অ‌্যাকসেপটেবল’- স্পষ্ট উত্তর অভিনেত্রীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!