1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খেলতেই হবে ডে-নাইট টেস্ট - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

খেলতেই হবে ডে-নাইট টেস্ট

প্রতিনিধি

প্রস্তুতিহীনতার কথা বলে অস্ট্রেলিয়ার সাথে গোলাপি বলে টেস্ট খেলতে রাজি হয়নি ভারত। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে হয়তো সেই সুযোগ থাকবে না। স্বাগতিক দল যদি ডে-নাইট টেস্ট আয়োজন করে তবে সফরকারীদের অবশ্যই সেই টেস্ট খেলতে হবে। তবে একাধিক ডে-নাইট টেস্ট ম্যাচ আয়োজন করতে হলে সফরকারীদের সম্মতি লাগবে। এছাড়া সিরিজে ডে-নাইট টেস্ট থাকলে সফরকারীদের অবশ্যই কমপক্ষে দুই দিনের একটি ডে-নাইট প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে।

মিটিংয়ে টস নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত। আইসিসি ক্রিকেট কমিটির কমিটির ব্রিফিং নোটে দেখা যাচ্ছে, ‘টেস্ট ম্যাচের পিচ তৈরিতে স্বাগতিক দলের নাক গলানো এখন একটি মারাত্মক সমস্যা। কমিটির একাধিক সদস্য বিশ্বাস করেন সফরকারী দলকে স্বয়ংক্রিয়ভাবেই টস দেয়া উচিত। যদিও কমিটিতে আরো কিছু সদস্য আছেন যাদের দর্শন এটা নয়।’ এই সভার পরই বোঝা যাবে এবার টসের ভাগ্যে কি আছে!

বর্তমানে স্বাগতিক দল নিজেদের সুবিধা মতো উইকেট তৈরি করে। এর ফলে উইকেটের মান নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডসহ বেশ কিছু উইকেট ‘বাজে’ রেটিং পেয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য উইকেট নিয়ে নতুন করে ভাবছে আইসিসি। এক্ষেত্রে আইসিসি এমন একটা নিয়ম করতে চাচ্ছে, যেখানে বাজে উইকেট বা আউট ফিল্ডের কারণে যদি কোনো ম্যাচ পরিত্যক্ত হয়, কিংবা উইকেটকে যদি ম্যাচ রেফারি ‘বাজে’ রেটিং দেন, তাহলে সে ম্যাচে সফরকারী দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পদ্ধতিসহ আরো কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত আসতে পারে মুম্বাইয়ের বৈঠক থেকে। আইসিসির ক্রিকেট কমিটির ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাহুল দ্রাবিড়, অ্যান্ড্রু স্ট্রাউস, টিম মে, মাহেলা জয়াবর্ধনে, নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট, আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো, আইসিসি ম্যাচ রেফারিদের প্রধান রঞ্জন মাদুগালে, শন পোলক এবং ক্লার কনর।

সূত্র : ক্রিকইনফো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!