1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্ষমতায় আসবে আওয়ামী লীগ এ রকম ইতিহাস আর হবে না’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ক্ষমতায় আসবে আওয়ামী লীগ এ রকম ইতিহাস আর হবে না’

প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এ রকম ইতিহাস আর সৃষ্টি হবে না।

শনিবার (২১ সেপ্টেম্বর) প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, যারা এ দেশের ছাত্রজনতাকে হত্যা করেছে, যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, তারা এ দেশ থেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক তারাই দেশ থেকে পালিয়ে গেছে। অথচ তারা সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন হুংকার ছাড়ছে। এ দেশে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। এ দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে দাঁড়াবে সে শক্তিটুকু আওয়ামী লীগের নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের দোসর সচিব ও কিছু কর্মকর্তারা এখনো দায়িত্বে আছে, তারা বিভিন্নভাবে চক্রান্তের চেষ্টা করতে পারে। তারা কীভাবে এখনো সেই দায়িত্বগুলোতে থাকে? শেখ হাসিনাকে বন্দি মুক্তির বিনিময়ে দেশে এনে বিচার করতে ।

সংগঠনের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কর্মজীবী দলের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!