1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোচিংয়ের ভুরিভুরি প্রস্তাব, যা ভাবছেন স্কালোনি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

কোচিংয়ের ভুরিভুরি প্রস্তাব, যা ভাবছেন স্কালোনি

প্রতিনিধি

২০১৮ সালে প্রধান কোচ হওয়ার পর থেকে আর্জেন্টিনাকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন লিওনেল স্কালোনি। দীর্ঘ শিরোপাখরা কাটিয়ে কাতারে বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এ ছাড়া মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকায় দাপট চলছে আকাশী-নীল জার্সিধারীদের।

আর্জেন্টিনার কোচের চাকরি ছাড়ার গুঞ্জন অনেকবারই শোনা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত লিওনেল মেসিদের ডেরাতেই রয়ে গেছেন স্কালোনি। বর্তমান চুক্তি অনুযায়ী, আগামী ২০২৬ সাল পর্যন্ত আলবিসেলেস্তেদের কোচের দায়িত্বে থাকবেন তিনি।

২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকান বাছাইপর্বের ম্যাচে আগামীকাল (বুধবার) বাংলাদেশ সময় ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচটির আগে ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন কোচ।

স্কালোনির কাছে জানতে চাওয়া হয়েছিল আর্জেন্টিনা জাতীয় দলে তার মেয়াদ শেষ হলে ভবিষ্যৎ কী হবে। জবাবে জানান, তিনি প্রস্তাব পাচ্ছেন, তবে এখনো নিশ্চিত নন কোনো ক্লাবের কোচিংয়ে যাওয়া উচিত কি না। তিনি বলেন, ‘আমি এখনো নিশ্চিত না যে ক্লাব পরিচালনা করব কি না। করতে চাই, তবে স্বল্পমেয়াদে সেটা হবে কি না জানি না। অনেক বার্তা আসে, কিন্তু সেগুলো কতটা সত্যি তা দেখা দরকার, তাই আমি সেগুলোর উত্তর দিচ্ছি না, আপাতত উপেক্ষা করছি।”

এই প্রসঙ্গে স্কালোনি জানিয়েছেন, বিশ্বকাপ শেষ হওয়ার পর কী হবে সেটা সময়ই বলবে, কারণ বর্তমানে তিনি আর্জেন্টিনা জাতীয় দল নিয়েই ভাবছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপের পর দেখা যাবে। আমি জাতীয় দল নিয়েই চিন্তিত। ফুটবলের দুনিয়া জটিল এবং কখনও কখনও এইসব বিষয়ে জড়ানো ভালো নয়।’

৪৭ বছর বয়সী এই কোচ আরও বলেন, ‘আমার ক্ষেত্রে, আমি জানি আমি বিশ্বকাপ পর্যন্ত আছি। অনেক লোক প্রস্তাব নিয়ে আসে… তাই সব কিছু সত্যি নয়। এসব বিষয়ে মনোযোগ দেওয়া ভালো না, কারণ এতে মনোযোগ নষ্ট হয়।’

স্কালোনির ক্লাব কোচিংয়ের সবচেয়ে কাছাকাছি অভিজ্ঞতা ছিল, যখন তিনি সেভিয়ায় হোর্হে সাম্পাওলির অধীনে সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন। সেই পদে তিনি এক বছরেরও কম সময় ছিলেন, তারপর সাম্পাওলির সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলে চলে যান। কোপা আমেরিকা ২০১৯-এ তৃতীয় হওয়ার পর তাকে স্থায়ীভাবে আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়, যদিও শুরুতে তিনি কেবল অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!