1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কী কারণে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ হবে, জানালেন জ্যোতিষী - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

কী কারণে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ হবে, জানালেন জ্যোতিষী

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা জল্পনা। গত বছরের পুরো সময়টাই এই তারকা দম্পত্তির বিবাহ-বিচ্ছেদ জল্পনা নিয়ে উত্তাল ছিল সারা বি-টাউন।

শোনা যাচ্ছে, অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের মধ্যে বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছে। যদিও এ সত্যতা পাওয়া যায়নি। এরই মধ্যে এক জ্যোতিষী গীতাঞ্জলি সাক্সেনা ঐশ্বরিয়া-অভিষেকের সম্পর্ক নিয়ে কথা বলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন সেই জ্যোতিষী। একটি ট্যারট কার্ড ব্যবহার করে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাইয়ের বিয়ের সম্ভাব্য ভবিষ্যৎ পড়ে শোনান তিনি। জানান, এই দম্পতিকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত কিছু সমস্যার সম্মুখীন হতে হবে।

গীতাঞ্জলি বলেন, ‘আমি বলব যে সেপ্টেম্বর পর্যন্ত তাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা থাকবে।’ তাদের দাম্পত্য জীবনে সমস্যার কারণও বলেছিলেন। গীতাঞ্জলি বলেন, ‘এখানে টাকা খুবই গুরুত্বপূর্ণ। দু’জনের মধ্যে আর্থিক বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত। কারণ ট্যারট কার্ডে টাকার বিষয়টিই বেশি উঠেছে।’

গীতাঞ্জলি আরও বলেন, ‘টাকা নিয়ে তারা খুশি নয়। এছাড়াও, তাদের চারপাশে অনেক বিধিনিষেধ রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!