1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কিংবদন্তি ওয়ার্নের রেকর্ড ছাড়িয়ে গেলেন ভারতের স্যামসন - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

কিংবদন্তি ওয়ার্নের রেকর্ড ছাড়িয়ে গেলেন ভারতের স্যামসন

প্রতিনিধি

শেন ওয়ার্নকে অধিনায়ক হিসেবে না পাওয়া নাকি অস্ট্রেলিয়ান ক্রিকেটেরই দূর্ভাগ্য ছিল! অনেক ক্রিকেট বিশ্লেষকদের মতটা আসলে এমনই। বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়া ওয়ার্ন অধিনায়ক হিসেবে হতে পারতেন দুর্দান্ত। সেটার নমুনা দেখা গিয়েছিল ২০০৮ সালের আইপিএলের উদ্বোধনী আসরেই। যেবারে সবচেয়ে কম বাজেটের দল গড়েও রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করেছিলেন সাবেক এই অজি কিংবদন্তি।

রাজস্থান রয়্যালসের হয়ে অধিনায়কত্ব করেছেন অনেকেই। তবে শেন ওয়ার্নের কীর্তিকে দূরে ঠেলতে পারেননি কেউই। এখন পর্যন্ত রাজস্থানকে শিরোপা এনে দেয়া একমাত্র অধিনায়ক তো সেই অজি কিংবদন্তি।
তবে এবারের আইপিএলে পাঞ্জাব কিংসকে হারিয়ে ওয়ার্নকে একটা জায়গায় ঠিকই টেক্কা দিয়েছেন রাজস্থানের বর্তমান অধিনায়ক সাঞ্জু স্যামসন। ভারতীয় এই উইকেটরক্ষক রাজস্থানের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন। যেখানে তিনি পেছনে ফেলেছেন অজি গ্রেট ওয়ার্নকে। অবশ্য ওয়ার্ন যে কীর্তি গড়েছেন ৫৫ ম্যাচে। সেটা করতে স্যাঞ্জু স্যামসনের দরকার হয়েছে ৬২ ম্যাচ।

রাজস্থানের অধিনায়ক হয়ে গতকাল স্যামসন পেয়েছেন নিজের ৩২তম জয়ের দেখা। যা এই ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়কদের বিচারে সর্বোচ্চ। ৩১ জয় নিয়ে তার পেছনে আছেন শেন ওয়ার্ন। রাজস্থানের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় এই দলের নেতৃত্বে এসে জিতিয়েছিলেন ১৮ ম্যাচ। এছাড়া ১৫ ম্যাচ অধিনায়ক হিসেবে জিতেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।
এদিকে গতকালের হারের পর নিজেদের দুর্ভাগ্যের রেকর্ডও খানিক চওড়া করেছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাব কিংস। ২০২৩ সালের পর থেকে আইপিএলে ঘরের মাঠে নিজেদের ১৩তম হার দেখেছে পাঞ্জাব। বিগত ২ বছরের হিসেবে আইপিএলের আর কোনো দলই হোম ভেন্যুতে এত ম্যাচ হারেনি।

বিগত দুই বছরে ঘরের মাঠে ৮টি করে ম্যাচ হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট জায়ান্টস। ৯টি ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস। আর এই সময়ে সবচেয়ে বেশি (১৩) হার পাঞ্জাব কিংসের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!