1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাল থেকে মাঠে গড়াচ্ছে নারীদের ডিপিএল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

কাল থেকে মাঠে গড়াচ্ছে নারীদের ডিপিএল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নারী ক্রিকেটে জাতীয় দলের ব্যস্ততা শেষ হয়েছিল বেশ কয়েকদিন আগেই। তবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নতুন প্রধান কোচ সারোয়ার ইমরানের অধীনে অনুশীলন করতে দেখা গেছে নারী ক্রিকেটারদের।

এবার ঘরোয়া লিগে মাঠে নামতে যাচ্ছেন ক্রিকেটাররা। আগামীকাল বুধবার থেকে মাঠে গড়াবে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আজ মঙ্গলবার আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সকাল ৯টায় বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ও নতুন দল মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে। মিরপুর বয়েজের নেতৃত্বে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতি বলেন, ‘অনেক সময় মেয়ে ক্রিকেটারদের প্রতি অবিচার হয়। কারণ আমরা সবসময় এমন ক্রিকেটের মধ্যে থাকতে পারি না। আমি আমার ক্যারিয়ারে ২০১১ সালের পর এই প্রথম লিগ ম্যাচ খেলছি মিরপুরে। আবার ঘরোয়া লিগে না খেললে মানে পরিমাণ যদি বেশি না হয় তাহলে ক্রিকেটাররা নিজেদের চ্যালেঞ্জে ফেলতে পারে না জাতীয় দলের প্রতিযোগিতায় আসতে।’

ডিপিএলকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট দাবি করে জ্যোতি বলেন, ‘এই টুর্নামেন্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ সামনেই বিশ্বকাপ বাছাইপর্ব। আমরা চারদিনের একটা ক্যাম্প করেছিলাম সেখানে সবাইকে বলা হয়েছে যেন এই আসরটা বাছাইপর্বে চোখ রেখেই আমরা তৈরি হই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!