1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কমানো হলো টিকিটের দাম, ১ আগস্ট ঢাকায় অনুপম রায়ের কনসার্ট - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

কমানো হলো টিকিটের দাম, ১ আগস্ট ঢাকায় অনুপম রায়ের কনসার্ট

প্রতিনিধি

 

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় অবশেষে ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন। আগামী ১ আগস্ট ঢাকার বিমানবন্দরসংলগ্ন ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট।

এর আগে গত ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। এবার নতুন তারিখে কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন।

আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা আরিফা শবনম জানিয়েছেন, দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে এবার টিকিটের দামও কমানো হয়েছে। আগে ৩ হাজার টাকা নির্ধারিত টিকিটের মূল্য কমিয়ে এবার ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অনলাইনে নতুন করে টিকিট বিক্রিও শুরু হচ্ছে।

এদিকে, আগের তারিখের জন্য যারা টিকিট কিনেছিলেন, তাদের টিকিটের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ফলে পুরোনো টিকিট দিয়ে নতুন কনসার্টে প্রবেশ করা যাবে না; সবাইকে নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে।

‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টে অনুপম রায়ের জনপ্রিয় গানগুলো উপভোগ করার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে বাংলাদেশের একটি ব্যান্ডদলের পরিবেশনাও। ফলে সংগীতপ্রেমীদের জন্য ১ আগস্টের এই আয়োজন হতে যাচ্ছে বিশেষ আকর্ষণের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!