1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ওয়েস্ট ইন্ডিজকে ৮৩ রানে অল-আউট করে, সিরিজ নিশ্চিত করলো নেপাল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ওয়েস্ট ইন্ডিজকে ৮৩ রানে অল-আউট করে, সিরিজ নিশ্চিত করলো নেপাল

খেলাধুলা ডেস্ক

টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো হারিয়ে ঐতিহাসিক সিরিজ নিশ্চিত করলো আইসিসির সহযোগী দেশ নেপাল। সোমবার (২৯ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৮৩ রানে গুটিয়ে দিয়েছে।
আইসিসির অন্য সহযোগী দেশগুলোর বিপক্ষে আটটি টি-টোয়েন্টি সিরিজ খেলে চারটিতে জিতেছে তারা, হেরেছে তিনটি, একটিতে করেছে ড্র। তবে এবার টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই প্রথম তাদের সিরিজ জয়।

ভারতে টেস্ট সিরিজের কারণে ক্যারিবিয়ানদের নিয়মিত অধিনায়ক শেই হোপসহ তারকা ক্রিকেটারদের কয়েকজন খেলছেন না এই সিরিজে।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। আসিফ শেখ ৬৮ ও সন্দীপ জোরা ৬৩ রানের ওপর ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে তারা। এই দুজনের জুটিতে আসে ৬৬ বলে ১০০ রান।

জবাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা একে একে উইকেট হারাতে থাকে। ১৭.১ ওভারে ৮৩ রান তুলতেই গুটিয়ে যায় তারা। ৪ ওভারে ২৪ রান দিয়ে নেপালের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আদিল আলম। ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন কুশল ব্রুতেল।

এর আগে, প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯ রানে জিতেছিল নেপাল। সেই ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করেছিল তারা। রান তাড়া করতে নেমে ২০ ওভার খেলে ৯ উইকেটে ১২৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!