1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এবার ব্রাজিলের কোচ হওয়ার আলোচনায় ক্লপ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

এবার ব্রাজিলের কোচ হওয়ার আলোচনায় ক্লপ

প্রতিনিধি

কোচবিহীন ২০ দিন পার করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অথচ তাদের নতুন প্রধান কোচ কে হচ্ছেন এখনও সেই নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে সম্ভাব্য দুটি নাম প্রায় পাকাপোক্ত। সেলেসাওদের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা বেশি জর্জ জেসুসের। তাতে অবশ্য যদি-কিন্তু আছে, যদি না শেষ পর্যন্ত ব্রাজিল কার্লো আনচেলত্তিকে না পায়। এমন দোদুল্যমান পরিস্থিতিতেই নতুন করে আলোচনায় এসেছেন লিভারপুলের সাবেক কিংবদন্তি কোচ ইয়ুর্গেন ক্লপ।

ইংলিশ জায়ান্ট লিভারপুল কোচের দায়িত্ব ছাড়ার পর সহসাই কোনো দল কিংবা ক্লাবের ডাগআউটে না ফেরার কথা জানিয়েছিলেন জার্মান এই মাস্টারমাইন্ড। তবে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরতে যাচ্ছেন বলে সাম্প্রতিক এক মন্তব্যে আঁচ পাওয়া গেছে। এক সূত্রের বরাতে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ইউওএল’ জানিয়েছে, ‘ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার বিষয় নিশ্চিত হলেই ক্লপ রেড বুলের দায়িত্ব ছাড়বেন বলে নিশ্চয়তা দিয়েছেন।’

নয় বছরের সম্পর্ক ছিন্ন করে গত বছরের জানুয়ারিতে লিভারপুলের কোচিং ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ। এরপর এখনই তিনি নতুন করে আর কোচিংয়ে যুক্ত না হওয়ার কথাও জানিয়েছিলেন। তবে এরইমাঝে ফিরেছেন ফুটবলে, যদিও নতুন ভূমিকায় দেখা যাচ্ছে জার্মান এই টেকটিশিয়ানকে। তিনি রেড বুল প্রতিষ্ঠানের ‘গ্লোবাল হেড অব সকার’ পদে দায়িত্ব নেন। প্রতিষ্ঠানটির অধীনে জার্মানির আরবি লাইপজিগ, আরবি শালজবুর্গ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রেড বুলস–সহ বেশ কয়েকটি ক্লাব ও প্রতিষ্ঠান রয়েছে। যাদের সঙ্গে ফুটবল সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই কাজ করছেন ক্লপ।

তবে ফুটবল মাঠের বাইরের এই দায়িত্ব সেভাবে উপভোগ করছেন না বলে জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যমটি। ‘ইউওএল’ বলছে, ‘যখন সিবিএফ (কনফেডারেশন অব ব্রাজিলিয়ান ফুটবল) জাতীয় দলের নতুন কোচের জন্য কার্লো আনচেলত্তি ও জর্জ জেসুসের মতো বড় নামের পেছনে ছুটছে, একই মুহূর্তে রেড বুলের গ্লোবাল ডিরেক্টর পদ ছাড়ার বিষয়ে ক্লপের আগ্রহ বাড়ছে। এখন সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ দরিভাল জুনিয়রের রিপ্লেসমেন্ট হিসেবে কী ভাবছে? যেখানে ক্লপের কাছের মানুষরা সম্প্রতি জানিয়েছে– তিনি রেড বুল ছাড়তে পারেন, যদি তার যেকোনো একটি গন্তব্য মেলে : ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদ!’

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ক্লপ দায়িত্ব নেন রেড বুলের ফুটবল ডিরেক্টর পদে। এর আগে লিভারপুলে নয় বছর এবং আরও আগে ক্লপ ছিলেন স্বদেশি ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের ডাগআউটে। লিভারপুল ছাড়ার পার ইংল্যান্ড, জার্মানি কিংবা যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচিংয়ে ক্লপকে দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠেছিল। তবে তিনি সেসব নাকচ করে দেন। বোঝাই যাচ্ছিল তার ভিন্ন পরিকল্পনা রয়েছে। যা রেডবুলের দায়িত্ব নেওয়ার মাধ্যমে বুঝিয়ে দেন ক্লপ। কিন্তু সেখানেও নাকি তিনি ঠিক সন্তুষ্ট নন।

কার্লো আনচেলত্তি ও জর্জ জেসুস
এদিকে, ব্রাজিলের মূল লক্ষ্য রিয়াল কোচ আনচেলত্তিকে কোচ হিসেবে পাওয়া। কিন্তু তার সঙ্গে স্প্যানিশ চ্যাম্পিয়নদের চুক্তি রয়েছে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত। এর ভেতর আবার চলতি বছরের জুনে রয়েছে ক্লাব বিশ্বকাপ। তার আগে এই ইতালিয়ান মাস্টারমাইন্ডকে পাওয়া অনেক কঠিনই। কিন্তু ব্রাজিলের জন্য সম্ভাবনা তৈরি হতে পারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালের বিদায়ে। আনচেলত্তিকে নিয়ে অনিশ্চয়তা থাকায় ব্রাজিল হাত বাড়ায় আল-হিলাল কোচ জেসুসের দিকে। তিনিও কয়েক মাস সময় চেয়েছেন। তবে ব্রাজিল আবার আনচেলত্তির আশাও ছাড়েনি। সবমিলিয়ে শেষ পর্যন্ত সেলেসাওদের দায়িত্বে কাকে দেখা যাবে, সেটি সময়ই বলে দেবে!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!