1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘একদিন জেলে যাব’, ভবিষ্যদ্বাণী করেছিলেন বিতর্কিত রণবীর! - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

‘একদিন জেলে যাব’, ভবিষ্যদ্বাণী করেছিলেন বিতর্কিত রণবীর!

প্রতিনিধি

‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ রণবীর এলাহাবাদিয়ার বিতর্কিত মন্তব্য নিয়ে ঝড় বইছে। ‘বিকৃত মানসিকতা’ বলে ইউটিউবারকে তিরস্কারও করেছে সুপ্রিম কোর্ট। তবে আপাতত গ্রেপ্তারি নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছেন আদালত। তবে বহু আগেই একবার বলেছিলেন, তাকে জেলে যেতে হবে। এবার অতীতের সেই কথাই যেন এখন মিলে যাওয়ার পথে!

সম্প্রতি রণবীরের পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান বীর দাসের সঙ্গে কথোপকথনে নিজের জেলে যাওয়ার ভবিষ্যদ্বাণী করতে শোনা যায় রণবীর এলাহাবাদিয়াকে। বীর তাকে উপদেশ দিচ্ছিলেন, ‘নিজের ভিতরের কৌতুক মানুষটাকে গুরুত্ব দিও। সেটা নিয়ে কখনও ভান করবে না।’

এ কথার উত্তরে রণবীর বলেন, ‘আমার কৌতুকরস নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে অন্যের জন্যে সেটা চ্যালেঞ্জিং হতে পারে। আমার ভেতরের হাস্যরস নিয়ে আমাকে কখনও স্ট্রাগল করতে হয়নি। তবে আমার সেন্স অফ হিউমর যদি প্রকৃতঅর্থে কেউ টের পান, তাহলে আমাকে একদিন জেলে যেতে হবে।’

অতঃপর নিজের এহেন মানসিকতার আবিষ্কার যে রণবীর আগেই করতে পেরেছিলেন, তা বেশ বোঝা যাচ্ছে। এদিকে শীর্ষ আদালতও শুনানিতে সে কথাই বলেছে যে ‘এটা ইউটিউবারের নোংরা মানসিকতার প্রতিফলন।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!