1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এক দশকের রেকর্ড: ২০২৬ সালের প্রথমার্ধে আমাজনে বন উজাড় সর্বনিম্ন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম

এক দশকের রেকর্ড: ২০২৬ সালের প্রথমার্ধে আমাজনে বন উজাড় সর্বনিম্ন

প্রতিনিধি

আমাজন বনাঞ্চল সংরক্ষণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ব্রাজিল। ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশটির আমাজন অঞ্চলে বন উজাড়ের হার গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণা ইনস্টিটিউট (INPE)-এর তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্রাজিলীয় আমাজনে প্রায় ১ হাজার ২৯৫ বর্গকিলোমিটার বনভূমি উজাড় হয়েছে। যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ কম। ২০১৬ সালের পর এটিই প্রথমবারের মতো এত কম বন উজাড়ের রেকর্ড গড়ল দেশটি।

বিশ্লেষকদের মতে, এই অর্জন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সরকারের পরিবেশ সংরক্ষণ নীতির একটি বড় সাফল্য। ২০২২ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরে লুলা ২০৩০ সালের মধ্যে অবৈধ বন উজাড় সম্পূর্ণ বন্ধ করার অঙ্গীকার করেছিলেন। তার প্রশাসনের প্রথম বছরেই বন উজাড়ের হার প্রায় অর্ধেকে নেমে আসে এবং এরপরও ধারাবাহিকভাবে তা কমছে।

অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো-এর শাসনামলে বন উজাড় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষ করে ২০২২ সালে নিউইয়র্ক শহরের আয়তনের প্রায় ১৩ গুণ বড় এলাকা বনশূন্য হয়ে পড়েছিল। পরিবেশবাদীদের অভিযোগ, সে সময় খনিজ উত্তোলন ও উন্নয়ন প্রকল্পের নামে আমাজনের পরিবেশ এবং আদিবাসীদের অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বিশ্বের বৃহত্তম বৃষ্টিপ্রধান অরণ্য আমাজন বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বৈশ্বিক জলবায়ুর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বন উজাড় কমে আসার এই প্রবণতাকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন বিজ্ঞানী ও পরিবেশ বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!