1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উড্ডয়নের পরই বিমানে ধোঁয়া! ১৯৪ যাত্রী নিয়ে জরুরি অবতরণ - NEWSTVBANGLA
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
লোকালয়ে ১০ ফুটের বিশাল অজগর! কুড়িগ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল? অবশেষে মুখ খুলে যা বললেন তিনি! পরকীয়ার সন্দেহে স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা! ভিডিও কলে বাবা-মাকে দেখাল মৃত্যুর বিভীষিকা বাংলাদেশ-ভারতে সফল তরুণদের আন্দোলন, কিন্তু পাকিস্তানে কেন নীরবতা? উঠে এলো চাঞ্চল্যকর কারণ উড্ডয়নের পরই বিমানে ধোঁয়া! ১৯৪ যাত্রী নিয়ে জরুরি অবতরণ মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনা? ইরানি ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ফ্রান্সে ভয়াবহ দাবানল! মাত্র ২০ দিনে গ্রেপ্তার ১৬২ জন Metro Exodus: Complete Edition Crack Fixed PC Version Reddit বাংলাদেশি দর্শনার্থীদের জন্য চীনের বিশেষ ভিসা সুবিধা একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

উড্ডয়নের পরই বিমানে ধোঁয়া! ১৯৪ যাত্রী নিয়ে জরুরি অবতরণ

প্রতিনিধি

ভারতের মুম্বাই থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজে উড্ডয়নের কিছুক্ষণ পর ধোঁয়া দেখা দেওয়ায় গুজরাটের রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৬ই ১৪৫২ নম্বর ফ্লাইটটি ১৯৪ জন যাত্রী নিয়ে সোমবার মুম্বাই থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানের কার্গো অংশ থেকে ধোঁয়া বের হতে দেখেন একজন কেবিন ক্রু। বিষয়টি সঙ্গে সঙ্গে পাইলটকে জানানো হলে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সৌভাগ্যবশত, বিমানের সব ১৯৪ জন যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে অবতরণ করেন। পরে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করে ইন্ডিগো এয়ারলাইন্স।

তবে ঠিক কী কারণে কার্গো অংশে ধোঁয়া সৃষ্টি হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে

ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো বর্তমানে দেশের অভ্যন্তরে ৮০টি এবং আন্তর্জাতিক ৩০টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!