1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসরায়েলে প্রথমে নেওয়া হয় সিনওয়ারের আঙুল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ইসরায়েলে প্রথমে নেওয়া হয় সিনওয়ারের আঙুল

প্রতিনিধি

দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় প্রাণ হারিয়েছেন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার। তার মৃত্যু কীভাবে হয়েছে এবং কীভাবে পরিচয় শনাক্ত করা হয়েছে— সেসব তথ্য এখন সামনে আসছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত বুধবার গাজার রাফার তেল সুলতান এলাকায় ইসরায়েলি সেনারা টহল দিচ্ছিলেন। তখন তারা হামাসের তিন যোদ্ধাকে দেখতে পান। ওই সময় গুলি ছুড়লে একজন আলাদা হয়ে একটি বাড়িতে আশ্রয় নেন। তখন তাকে লক্ষ্য করে ট্যাংক থেকে গোলা ছোড়া হয়। তবে যাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তিনি যে সিনওয়ার সেটি ইসরায়েলি সেনারা জানত না।

বুধবারের হামলার পর গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা সেখানে তল্লাশি চালায়। এই তল্লাশির সময় সিনওয়ারের মতো দেখতে এক ব্যক্তির মরদেহ খুঁজে পায় তারা। তখন পরিচয় নিশ্চিত হতে প্রথমে সিনওয়ারের মরদেহের একটি আঙুল কেটে পরীক্ষা-নিরীক্ষার জন্য ইসরায়েলে পাঠানো হয়। ওই সময় তারা মরদেহটি উদ্ধার করেনি। কারণ তাদের শঙ্কা ছিল হামাস হয়ত বাড়িটির ভেতর কোনো ফাঁদ পেতে রেখেছে।

এরপর বৃহস্পতিবার বিকেলের দিকে মরদেহটি ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে ইসরায়েলে পাঠানো হয়।

দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এতদিন বলে আসছিল সিনওয়ার তার নিজের নিরাপত্তার জন্য জিম্মিদের সঙ্গে রাখতেন। কিন্তু তার মরদেহ উদ্ধারের সময় কোনো জিম্মিকে পাওয়া যায়নি।

বিবিসি জানিয়েছে, ধারণা করা হচ্ছে সিনওয়ার হয়ত একা এবং নিরবে অন্য কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করছিলেন। অথবা তার সঙ্গে যারা ছিল তারা নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!