1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসরায়েলি ফুটবল তারকার বাড়িতে আকস্মিক হামলা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ইসরায়েলি ফুটবল তারকার বাড়িতে আকস্মিক হামলা

প্রতিনিধি

ইসরায়েলের সাবেক ফুটবলার এবং লিভারপুল ফুটবল ক্লাবের কিংবদন্তি বনে যাওয়া মিডফিল্ডার ইয়োসি বেনায়ুনের বাড়িতে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার রাতে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে একাধিক ব্রিটিশ গণমাধ্যম।

ইসরায়েলের অন্যতম প্রধান শহর তেল আবিবের উত্তরে রামাত হাশারুন এলাকায় বেনায়ুনের বাসভবনে এই ঘটনা ঘটেছে। হামলার সময় ইয়োসি বেনায়ুন তার বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে। তবে এতে সাবেক এই ফুটবলার বা তার পরিবারের কেউ আক্রান্ত হননপ

জানা যায়, মোটরসাইকেলযোগে এক ব্যক্তি এসে তার বাড়ির দরজার দিকে গ্রেনেড ছুড়ে দ্রুত পালিয়ে যায়। রাত প্রায় ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের ধারণা, চলমান গাজা অঞ্চলের সহিংসতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বরং এটি একটি নিছক সন্ত্রাসী হামলা।

হামলার শিকার ইয়োসি বেনায়ুন বলেন, ‘আমি নিশ্চিত এটা ভুলবশত ঘটেছে। গ্রেনেড আমার বাসায় তাক করা হয়নি– এনিয়ে আমার কোনো সন্দেহ নেই। প্রথমে ভেবেছিলাম গ্যাসের বিস্ফোরণ, তাই ফায়ার সার্ভিসে ফোন করি। পরে পুলিশ এসে জানায় এটি গ্রেনেড ছিল। আর কেবল তখনই আমরা বুঝতে পারি কী ঘটেছিল।’

ঘটনার পর ইসরায়েলি পুলিশ গ্লিলোত স্টেশনের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশের এক মুখপাত্র জানান, ‘একটি বাড়ির বাইরে বিস্ফোরণের শব্দ নিয়ে অভিযোগ এসেছে আমাদের কাছে।

ইসরায়েলের হয়ে ১০১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বেনায়ুন জাতীয় দলের হয়ে ২৪টি গোল করেছেন। ক্লাব ক্যারিয়ারে ওয়েস্ট হামের হয়ে এফএ কাপ রানার্সআপ এবং চেলসির হয়ে ইউরোপা লিগ জয় করেন তিনি। লিভারপুলের হয়ে খেলার সময়ে প্রথম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের কীর্তি গড়েন।

ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে প্রায় এক দশক খেলা বেনায়ুন ২০১৩–১৪ মৌসুমে কুইন্স পার্ক রেঞ্জার্সের হয়ে নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন। সবমিলিয়ে পেশাদার ফুটবলে ৭২৮ ম্যাচে ১৭৩ গোল রয়েছে ইয়োসি বেনায়ুনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!