1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত

প্রতিনিধি

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা প্রদেশে হুথি বিদ্রোহীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অন্তত ১৫ সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৩ জন। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সরকারের প্রতিমন্ত্রী ওয়ালিদ আল-কুদাইমি জানান, পশ্চিম উপকূলীয় জাবাল দাব্বাস এলাকায় সংঘর্ষের সময় তিহামা অঞ্চলের সরকারি বাহিনীর সদস্যরা নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের ভূমি ও মর্যাদা রক্ষায় লড়াই করতে গিয়েই এসব সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।

তার দাবি, পাল্টা অভিযানে হুথি বিদ্রোহীদের ৫০ জনের বেশি যোদ্ধা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। তবে এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সরকারপন্থী বাহিনীর এক কর্মকর্তা জানান, শুক্রবার গভীর রাতে আকস্মিক হামলা চালিয়ে হুথিরা কয়েকটি সামরিক চৌকির নিয়ন্ত্রণ নেয়। পরে শনিবার ভোরে সরকারি বাহিনী পাল্টা অভিযান চালিয়ে সেগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে।

তিনি আরও বলেন, গত কয়েক বছরের মধ্যে এটিই হুথিদের সবচেয়ে প্রাণঘাতী হামলা। হামলার শুরুতে স্নাইপার, ড্রোন এবং মর্টার শেলের ব্যাপক ব্যবহার করা হয়, যার ফলে সরকারি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। বর্তমানে রাজধানী সানা এবং হুদায়দাসহ উত্তর ইয়েমেনের অধিকাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে সরকারপন্থী বাহিনী।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই পক্ষের মধ্যে মাঝেমধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটছে। সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির পর এই নতুন সংঘর্ষ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!