1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইতিহাসে প্রথম ৪০০ বিলিয়ন ডলার সম্পদের মাইলফলকে মাস্ক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০

ইতিহাসে প্রথম ৪০০ বিলিয়ন ডলার সম্পদের মাইলফলকে মাস্ক

প্রতিনিধি

বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৪০০ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মাইলফলকে পৌঁছানোর রেকর্ড গড়লেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। বুধবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্সে এই তথ্য জানানো হয়েছে।

গত মাসে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ইলন মাস্কের সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সম্পদের আকাশচুম্বী উল্লম্ফনের মধ্য দিয়ে ইতিহাসের নতুন ওই মাইলফলকে প্রথম ব্যক্তি হিসেবে পৌঁছে গেলেন তিনি।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, সম্প্রতি ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের অভ্যন্তরীণ শেয়ার বিক্রি তার সম্পদ বাড়ানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। স্পেসএক্সের অভ্যন্তরীণ শেয়ার বিক্রিতে তার সম্পদে নতুন করে যুক্ত হয়েছেন প্রায় ৫০ বিলিয়ন মার্কিন ডলার। এর ফলে স্পেসএক্সের মোট মূল্যমানও প্রায় সাড়ে ৩০০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

শুধু তাই নয়, মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দামও বুধবার সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। সেই সুবাদে মাস্কের মোট সম্পদের পরিমাণ ৪৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা বিশ্বের ইতিহাসে কোনও ব্যক্তির সম্পদের নতুন এক রেকর্ড।

সূচক অনুযায়ী, মাস্কের একদিনে ৬২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের উল্লম্ফনও নতুন রেকর্ড। প্রথমবারের মতো তিনি বিশ্বের ধনী ৫০০ ব্যক্তির সম্মিলিত সম্পদকে ছাড়িয়ে গেছেন।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, এই ৫০০ ব্যক্তির মোট সম্পদের মূল্যমান গত বছরের জার্মানি, জাপান এবং অস্ট্রেলিয়ার সম্মিলিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সমান। ব্লুমবার্গ বলেছে, চলতি বছরের শুরুর দিকে মাস্কের মোট সম্পদে নতুন করে যোগ হয়েছে প্রায় ২১৮ বিলিয়ন মার্কিন ডলার; যা বিশ্বের শীর্ষ ওই ধনী ব্যক্তিদের যেকোনও সদস্যের চেয়ে বেশি।

মাস্কের সম্পদের সিংহভাগ গড়ে দেওয়া টেসলার শেয়ারের দাম এই বছর ৭১ শতাংশ বেড়েছে। বুধবার মার্কিন শেয়ার বাজারে টেসলার শেয়ারের দাম সর্বকালের সর্বোচ্চ ৪২৪ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।

ব্লুমবার্গের বিলিয়নেয়ার সূচকে এখনও বিশ্বের শীর্ষ ধনী রয়েছেন ইলন মাস্ক। মার্কিন এই সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, টেসলার প্রধান নির্বাহীর বর্তমান মোট সম্পদের পরিমাণ ৪৪৭ বিলিয়ন ডলার। আর তারপরই দ্বিতীয় স্থানে আছেন আরেক মার্কিন ধনকুবের জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ২৪৯ বিলিয়ন ডলার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ২২৪ বিলিয়ন ডলার নিয়ে বিশ্বের শীর্ষ ধনীর এই সূচকে তৃতীয় স্থানে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!