1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে উ. কোরিয়ার সেনাদের অভিযান শুরু - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে উ. কোরিয়ার সেনাদের অভিযান শুরু

প্রতিনিধি

রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে উত্তর কোরিয়ার সেনারা। তিন মাস আগে আকস্মিক হামলা চালিয়ে রাশিয়ার কুর্স্কের বিশাল অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইউক্রেনীয় বাহিনী। তাদের সরিয়ে দিতে কুর্স্কে অন্তত ১০ হাজার উত্তর কোরিয়ান সেনা মোতায়েন করেছে রাশিয়া।

সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার (৮ নভেম্বর) জানিয়েছে, রাশিয়ার সেনাদের সঙ্গে পাশপাশি ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সৈন্যরা। তারা ইতিমধ্যে ইউক্রেনীয় বাহিনীর ওপর হামলা চালিয়েছে। যদিও এটি সীমিত হামলা। ধারণা করা হচ্ছে, ইউক্রেনীয় সেনাদের দুর্বল জায়গা খুঁজে বের করতে সীমিত এই হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উত্তর কোরিয়ার সেনাদের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “উত্তর কোরিয়ার ১১ হাজার সেনা বর্তমানে ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার কুর্স্ক অঞ্চলে অবস্থান করছে। কিছু সেনা আমাদের সেনার বিরুদ্ধে হামলায় অংশ নিয়েছে। হ্যাঁ সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে।”

তবে ইউক্রেনীয় নাকি উত্তর কোরিয়ার সেনারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সেটি স্পষ্ট করেননি জেলেনস্কি।

এ সপ্তাহের শুরুতে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস দাবি করে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে উত্তর কোরিয়ার উল্লেখযোগ্য সেনা নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে এক মার্কিন ও ইউক্রেনীয় সূত্র এ তথ্য জানায়।

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এখন সেই পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!