1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আসামী রফিক আকন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

আসামী রফিক আকন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি :

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী রফিক আকন’কে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০৬ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৭:৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার মামলা নং-১৫০/৪, স্পেশাল ট্রাইব্রæনাল নং-০১/০৫, ধারাঃ ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (এ) ও ১৯(এফ); অস্ত্র মামলার ১৭ (সতের) বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামী ১। মোঃ রফিক আকন (৫৯), পিতা-মোঃ আজিজ আকন, সাং-চরকানকুনী, থানা-রাঙ্গাবালী, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে বিজ্ঞ আদালত কর্তৃক রায় ঘোষনার পর থেকে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!