1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আর্জেন্টিনার হয়ে অভিষেকেই ইতিহাস গড়লেন মাস্তানতুয়ানো - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আর্জেন্টিনার হয়ে অভিষেকেই ইতিহাস গড়লেন মাস্তানতুয়ানো

প্রতিনিধি

আর্জেন্টিনার হয়ে অভিষেকেই ইতিহাস গড়লেন মাস্তানতুয়ানো
আর্জেন্টিনার নতুন সেনসেশন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। ১৭ বছর বয়সেই বিশ্বের বড় সব ক্লাবের রাডারে চলে এসেছেন রিভারপ্লেটের এই তারকা। রিয়াল মাদ্রিদ এবং প্যারিস সেইন্ট জার্মেইনের মাঝে মাস্তানতুয়ানোকে নিয়ে চলছে লড়াই। এরইমাহে শুক্রবার চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক হলো তার।

আর বদলি হিসেবে মাঠে নেমেই এদিন মাস্তানতুয়ানো নতুন রেকর্ড। আর্জেন্টিনার ইতিহাসে কোনো অফিসিয়াল ম্যাচে অংশ নেওয়া কনিষ্ঠতম খেলোয়াড় এখন এই তরুণ।

মূলত দলের একাধিক খেলোয়াড়ের অনুপস্থিতি ছিল এই ম্যাচে। কোচ লিওনেল স্কালোনি আগেই বলেছিলেন এই ম্যাচে তরুণদের সুযোগ তিনি দিতে চান। পুরো স্কোয়াডে একাধিক তরুণ ছিলেন। ম্যাচের ৮৪তম মিনিটে জুলিয়ানো সিমেওনের পরিবর্তে মাঠে নামেন মাস্তানতুয়ানো। আর তাতেই আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়েসে অফিসিয়াল ম্যাচে খেলা খেলোয়াড় হয়ে যান মাস্তানতুয়ানো।

১৭ বছর ৯ মাস ২২ দিন বয়সে স্কালোনির অধীনে দ্বিতীয় কনিষ্ঠ ডাক পাওয়া খেলোয়াড় মাস্তানতুয়ানো। এর আগে ২০২২ সালের মার্চে ১৭ বছর ১৩ দিন বয়সে ফ্রাঙ্কো কারবোনি ডাক পেলেও অভিষেক হয় দুই বছর পর। আজকের ম্যাচের দলে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে ফাকুন্দো বুয়ানোনোত্তে (১৮ বছর ৫ মাস ২৭ দিন) ও আলেহান্দ্রো গারনাচোকে (১৮ বছর ১১ মাস ১৪ দিন) পেছনে ফেলেন মাস্তানতুয়ানো।
মাস্তানতুয়ানো তার অভিষেকের দিনে পেছনে ফেলেছেন হুয়ান সারনারিকে। ১৮ বছর হওয়ার এক মাস পর ১৯৬০ সালের প্যান আমেরিকান চ্যাম্পিয়নশিপে কোস্টারিকার বিপক্ষে অভিষেক হয়েছিল তার। আর সব ধরনের ম্যাচ ধরলে রেকর্ডটি ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনার। মাত্র ১৬ বছর ৩ মাস ২৮ দিন বয়সে ১৯৭৭ সালে লা বোম্বোনেরায় হাঙ্গেরির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে প্রথমবার জাতীয় দলের হয়ে খেলেন। মাস্তানতুয়ানো এখন সেই তালিকায় ষষ্ঠ স্থানে।

ম্যাচ শেষে মাস্তানতুয়ানো প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘ফ্রাঙ্কো ভালো আছে, খুশি আছে। গত কয়েক দিন আমরা তাকে একটু আলাদা রাখতে চেয়েছি। বেশি কথা বলিনি, সত্যি বলতে আমরা তার সঙ্গে খুব কমই কথা বলেছি। কারণ, এমন বয়সে প্রথম অভিজ্ঞতা খুব আবেগপূর্ণ হয়, আর যদি কোচ এসে কথা বলে, তাহলে চাপ আরও বেড়ে যায়। তাই আমরা তাকে নিজের মতো থাকতে দিয়েছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!