1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আর্জেন্টিনার বিশ্বকাপ কোচ নেইমারদের দায়িত্ব নিতে পারেন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আর্জেন্টিনার বিশ্বকাপ কোচ নেইমারদের দায়িত্ব নিতে পারেন

প্রতিনিধি

সম্প্রতি ব্রাজিলিয়ান লিগে সান্তোসের পরাজয়ের পর কোচ পেদ্রো কাইসিনহাকে বরখাস্ত করা হয়েছিল। বোঝাই যাচ্ছিল নেইমার জুনিয়রকে আনার পর কোচ বদল করে এবার ক্লাবটি ঘুরে দাঁড়ানোর নতুন পথে হাঁটতে চলেছে। সেই তালিকায় জোরেশোরে উচ্চারিত হচ্ছে ২০১৮ বিশ্বকাপে লিওনেল মেসিদের আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করা হোর্হে সাম্পাওলি। অবশ্য এর আগেও তিনি সান্তোসকে কোচিং করিয়েছেন।

ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘গ্লোবো’ বলছে, সাও পাওলোর দলটি প্রাথমিকভাবে ব্রাজিলের সাবেক কোচ তিতে এবং সদ্য বরখাস্ত হওয়া দরিভাল জুনিয়রকে প্রস্তাব দিয়েছিল। তাদের কেউই সেই প্রস্তাবে রাজি হননি। বিশেষত চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে সম্প্রতি ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া দরিভাল এই মুহূর্তে কোনো দলের দায়িত্বে না থাকলেও তিনি আগ্রহী নন সান্তোসের কোচ হতে। এরপর প্রতিবেশি ও চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনার দিকেই তাদের নজর।

সাম্পাওলিকে নতুন করে আবারও সান্তোসের কোচ করার বিষয়টি বিবেচনা করছেন ক্লাব সভাপতি মার্সেলো তেইশেইরা। যদিও সান্তোসের বোর্ডের একাংশ আবার সাম্পাওলির ফিরে আসা নিয়ে কিছুটা চিন্তিত—কারণ তার কোচিংয়ের জন্য বড় বাজেট দরকার, এবং তিনি খেলোয়াড় কেনা-বেচাতেও বড়সড় দাবি রাখতে পারেন। একইসঙ্গে সান্তোসের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তাদের বিষয়ে সাম্পাওলি আবেগী একজন। ক্লাবটি যেন পুনরায় ঘুরে দাঁড়াতে পারে এমন শুভকামনা জানিয়েছিলেন সান্তোসের প্রতিষ্ঠাবার্ষিকীতে।

এর আগে ২০১৯ সালে সান্তোসের হয়ে সফল একটি মৌসুম কাটানোর পর ক্লাবটি ছেড়ে যান সাম্পাওলি। সেই মৌসুমে তার অধীনে সান্তোস ব্রাজিলিয়ান লিগে রানার্সআপ হয়েছিল। তার কোচিংয়ে দলটি সবমিলিয়ে ৬৪ ম্যাচ খেলে ৩৪টিতে জয় এবং ড্র করেছিল ১৫টিতে, বাকি ১৫টিতে হেরেছিল। খেলার বাইরেও দলের অভ্যন্তরীণ পরিবেশে কড়া ব্যবস্থাপনা আর আক্রমণাত্মক ফুটবলের দৃষ্টিভঙ্গির কারণে অনেক প্রশংসা কুড়িয়েছিলেন এই আলবিসেলেস্তে কোচ।

সম্প্রতি সাম্পাওলি দায়িত্ব পালন করেছেন ফরাসি ক্লাব রেঁসে। যদিও তাদের সঙ্গে তার পথচলাটা বেশি দীর্ঘ হয়নি। স্থানান্তর বাজারে চাওয়া-পাওয়ার মিল না থাকায় দায়িত্ব ছাড়তে বাধ্য হন বলে তিনি জানিয়েছেন। ফলশ্রুতিতে মাত্র ১০ ম্যাচেই রেঁসের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয় সাম্পাওলির।

অন্যদিকে, এর আগে সাম্পাওলির সান্তোস ছাড়ার মুহূর্তটা তার জন্য ঠিক সুখকর ছিল না। চুক্তির একটি ধারা ভঙ্গের অভিযোগে কেবল দু’পক্ষের সম্পর্ক ছিন্ন–ই হয়নি, বরং তিনি একটি মামলাও করেন ক্লাবটির বিরুদ্ধে। পরে অবশ্য আদালতের রায় যায় সাম্পাওলির পক্ষে। সেই তিক্ততা ক্লাব সংশ্লিষ্ট একাংশের মনে এখনও থেকে যাওয়াটা অস্বাভাবিক নয়। এ ছাড়া কোচ হিসেবে পুনরায় ফিরলে বর্তমানে সান্তোসের প্রধান তারকা নেইমার জুনিয়রের সঙ্গেও কতটুকু মিলে সেটাই দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!