1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘আর কয়েক দিন সময় পেলে সব কিছুই ভারতকে দিয়ে দিতেন হাসিনা’ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘আর কয়েক দিন সময় পেলে সব কিছুই ভারতকে দিয়ে দিতেন হাসিনা’

প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, হাসিনা ছাড়া বাংলাদেশ মানে ভারতবিহীন বাংলাদেশ। হাসিনা মানেই ভারত। আর কয়েকটা দিন সময় পেলে সবকিছু দিয়ে দিতেন। আল্লাহ আমাদের রহম করেছেন। বাংলাদেশের মধ্য দিয়ে তাদের (ভারতের) ট্রেন চলাচলের ব্যবস্থা করে দিয়েছিল। তখন তাদের মিলিটারি, পুলিশ এসে বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার চালাত।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলের দিকে ফেনীর ছাগলনাইয়ার দারোগাহাট আবুল কাশেম ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, সবাই সম্মেলিতভাবে বন্যা মোকাবিলা করেছি। একইভাবে ভারতের আধিপত্যবাদকে মোকাবিলা করবে। যদি একা একা বাঁচতে চান, তাহলে কেউ বাঁচবেন না। আর যদি সবাইকে নিয়ে বাঁচতে চান তাহলে সবাই বাঁচবে।

ঐক্যবদ্ধ থাকলে স্বৈরাচার টিকে থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, এবারের আন্দোলন আমাদের জন্য একটি শিক্ষা দিয়ে গেছে। ঐক্যবদ্ধ থাকলে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। আবার এ বন্যায় সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আরেকটি শিক্ষা দিয়েছে। বন্যার্ত মানুষদের জন্য সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে। প্রত্যেকের জায়গা থেকে মানুষের পাশে এগিয়ে আসায় ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কম হয়েছে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!