1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আটকে পড়াদের বিষয়ে মালয়েশিয়ার রোডম্যাপের অপেক্ষায় বাংলাদেশ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আটকে পড়াদের বিষয়ে মালয়েশিয়ার রোডম্যাপের অপেক্ষায় বাংলাদেশ

প্রতিনিধি

বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র পেয়েও আটকা পড়া ১৭ হাজারের বেশি বাংলাদেশি কর্মীর মালয়েশিয়া প্রবেশের বিষয়ে দেশটির রোডম্যাপের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

সোমবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা ওসমান। এ সময় উপদেষ্টা রাষ্ট্রদূতকে এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপদেষ্টা এবং হাইকমিশনার বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, ফার্মাসিউটিক্যালস, জাহাজ নির্মাণ এবং নবায়নযোগ্য জ্বালানিসহ পারস্পরিক স্বার্থ এবং সম্ভাব্য সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।

উপদেষ্টা রাষ্ট্রদূতকে জানান, চলতি বছরের মে মাসে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হওয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত রোডম্যাপের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ।

আগামী বছরের শুরুতে আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব নেবে মালয়েশিয়া। এজন্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মালয়েশিয়াকে স্বাগত জানান। উভয়পক্ষ দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির জন্য সম্ভাব্য বিনিয়োগ এবং অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশে মালয়েশিয়ার গাড়ি উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন হাইকমিশনার।

প্রসঙ্গত, মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের শেষ দিন ছিল গত ৩১ মে। শেষ সময়ে বহু চেষ্টার পরও বিএমইটি ছাড়পত্র পাওয়া প্রায় ১৭ হাজার বাংলাদেশি দেশটিতে যাওয়ার সুযোগ পাননি।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর ঢাকা সফর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ওই সময়ে বন্ধু ইউনূসের অনুরোধে প্রধানমন্ত্রী ইব্রাহিম আটকা পড়া ১৭ হাজারের বেশি কর্মীকে মালয়েশিয়া যেতে পারবে বলে আশ্বস্ত করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!