1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আগুনে ক্ষতিগ্রস্ত রোনালদোর হোটেল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আগুনে ক্ষতিগ্রস্ত রোনালদোর হোটেল

প্রতিনিধি

ফুটবলের বাইরেও নানা ক্ষেত্রে নিজের বৃহৎ সামাজ্য গড়ে তুলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তেমনই বাণিজ্যিকভাবেও তার বিচরণ রয়েছে স্বদেশি রাজধানী লিসবনসহ ইউরোপ-আফ্রিকার বেশকিছু দেশে। কয়েকটি দেশে ‘দ্য হোটেল পেস্তানা সিআরসেভেন’–এর অধীনে রেস্তোরাঁ রয়েছে। মরক্কোয় অবস্থিত রোনালদোর তেমনই এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সম্প্রতি।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’ জানিয়েছে, গত শনিবার মরক্কোর দ্য হোটেল পেস্টানা সিআর৭ আগুন লেগেছে। যদিও জরুরি ভিত্তিতে অগ্নিনির্বাপক দল সেই আগুণ নিয়ন্ত্রণ আনে। এর মাধ্যমে বড় দুর্ঘটনা এড়ানো গেছে সেখানে।

মরক্কোর সংবাদমাধ্যম ‘মরক্কো ওয়ার্ল্ড নিউজ’-এর তথ্যমতে, ছোট আকারের আগুন লেগেছিল। হোটেল কর্তৃপক্ষ ও ইমারজেন্সি বিভাগের তাৎক্ষণিক সচেতনতা সেই আগুন নেভানোর কাজটি সম্পন্ন করেছে। ফলে আগুন লাগার পর সেটি আর আশপাশের কোথাও ছড়িয়ে পড়তে পারেনি।

২০১৯ সালে মারাকেশেতে অবস্থিত রোনালদোর মালিকানাধীন বিলাসবহুল এই হোটেলটি চালু করা হয়। যেখানে রয়েছে দুটি রেস্টুরেন্ট, একটি জিম, স্পা এবং সুইমিং পুল। ফলে সবমিলিয়ে হোটেলের কক্ষ সংখ্যা ১৬৮টি। মরক্কো ছাড়াও ‘পেস্তানা সিআর সেভেন’ ব্র্যান্ডের হোটেল রয়েছে লিসবন এবং মাদেইরাসহ বিশ্বের আরও কিছু জায়গায়। মরক্কোর এই হোটেল ২০২৩ সালে ভূমিকম্পের সময় ভ্রমণকারী ও আশপাশের বাসিন্দারা নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করেছিলেন।

আগুন লাগলেও পর্যটকদের জন্য খুব দ্রুতই সেটি নিরাপদ বাসযোগ্য করে তোলার কথা জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ, ‘অতিথি ও কর্মচারীদের নিরাপদে অবস্থানের জন্য প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে ওই জায়গাও খালি করার প্রয়োজন হয়নি। কেউ হতাহত হয়নি আগুনের ঘটনায়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!