1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জয়নুল আবদিন ফারুকের - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জয়নুল আবদিন ফারুকের

প্রতিনিধি

ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শেখ হাসিনা দেশের সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদে বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘প্রতিবাদ’-এর ব্যানারে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা দেশের গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করেছেন।’

ফারুক বলেন, শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চাননি বরং তিনি জুলফিকার আলী ভুট্টো ও ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তিনি আরও বলেন, ছাত্র-জনতার প্রবল গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার সরকার দেশের টাকা বিদেশে পাচার করেছে। তাই তাকে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। বর্তমান সরকার গত দুই মাসে সংস্কার কাজ শুরু করতে পারেনি বলে উল্লেখ করেন ফারুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারেরও দাবি জানান তিনি। বিএনপি চেয়ারপার্সনে উপদেষ্টা একই সাথে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা প্রমুখ। ‘প্রতিবাদ’-এর সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক মো. নবী হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!