1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আ.লীগ আগামী ৪২ বছরে ক্ষমতায় আসতে পারবে না : দুলু - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আ.লীগ আগামী ৪২ বছরে ক্ষমতায় আসতে পারবে না : দুলু

প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ মজিবুর রহমানের পতনের পর ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে নাই। আর যারা এদেশের ছাত্র-জনতা হত্যা করেছে ,যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, তারা আগামী ৪২ বছরে বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবে না।

শনিবার (২ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো দুঃস্বপ্নে বিভোর হয়ে আছে। পাশের দেশে বসে শেখ হাসিনা তার নেতাকর্মীদের ফোন করে করে চক্রান্তের নির্দেশ দিচ্ছেন। অন্তর্বর্তী সরকারের প্রতিটি কাজে বাধা সৃষ্টি করার অপকৌশল করছেন। শেখ হাসিনার কোনো ষড়যন্ত্রই আর কখনো সফল হবে না। এদেশের মানুষ পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে আর কখনো গ্রহণ করবে না।

তিনি বলেন, দেশের মানুষ গত ১৬ বছরের তাদের হত্যা, গুম, অপহরণ, বিরোধী মতাদর্শকে দমন-পীড়ন, বিচারের নামে প্রহসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগের দলীয় লোকজন ছাড়া সাধারণ মানুষের কোনো চাকরি না হওয়া, ভোট ও ভাতের অধিকার কেড়ে নেওয়াসহ সকল অপকর্ম দেখেছে। সকল অত্যাচার দেশের মানুষ নীরবে দেখেছে, কোনো প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি। প্রতিবাদ করলেই আওয়ামী লীগ সকল শ্রেণিপেশার মানুষের ওপরে হামলা করেছে। এরপর মামলা দিয়ে প্রশাসন দিয়ে আটক করিয়ে নির্যাতন করেছে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ যে কোনো বিষয়ে কোনো বাড়াবাড়ি করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের মানুষ যাদেরকে একবার দেশ ছাড়া করেছে। তাদেরকে আর বাংলাদেশে ঠাঁই দেবে না।

জনসভায় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির নেতা ও দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, কাজী শাহ আলম, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!